ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

ফেনীতে একনলা বন্দুক ও কার্তুজসহ বৃদ্ধ গ্রেফতার

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ০৮:৫৫:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ০৮:৫৫:৩৪ অপরাহ্ন
ফেনীতে একনলা বন্দুক ও কার্তুজসহ বৃদ্ধ গ্রেফতার ফেনীতে একনলা বন্দুক ও কার্তুজসহ বৃদ্ধ গ্রেফতার
ফেনী জেলার ছাগলনাইয়া থানা এলাকা থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজসহ ওবায়দুল হক মজুমদার (৬৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, পশ্চিম দেবপুর এলাকায় ওবায়দুল হক মজুমদারের বসতঘরে মাদকদ্রব্যসহ এক ব্যক্তি অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ওবায়দুল হক মজুমদারকে আটক করা হয়। পরে তার নির্মাণাধীন ঘরের বাথরুমের ছাদের ওপর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

এ সময় বন্দুকটির সঙ্গে চারটি ১২ বোর কার্তুজও জব্দ করা হয়। এর মধ্যে তিনটির উপরের অংশ নীল রঙের প্লাস্টিকের এবং একটি লাল রঙের প্লাস্টিকের ছিল বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেফতার ব্যক্তি পশ্চিম দেবপুর এলাকার মৃত ছেরাজুল হক মজুমদারের ছেলে।

র‌্যাব আরও জানায়, গ্রেফতার আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ছাগলনাইয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা