ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী, এরপর যা ঘটল ইরানে গিয়ে কিডনি বিক্রি করে দেশে ফেরেন ছামছুল, অতঃপর... সাতকানিয়ার হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২ বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মনিকা, অতঃপর... হাটহাজারীতে এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার কাটাখালী থানার মিডিলচরে ভারতীয় মদ জব্দ লালপুরে পরিত্যক্ত ব্যাগে গুলি ও ওয়াকিটকি উদ্ধার বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে স্কুলের ভেতরেই শিক্ষক-শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল এবার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে বয়স নির্ধারণ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু এক রাতেই ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিত: রাশিয়া পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান নীতি টেলর

শোয়ার ঘরের কোন ৩ জিনিস পুরনো হলেই বিপদ!

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০২:৪৫:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০২:৪৫:৪৫ অপরাহ্ন
শোয়ার ঘরের কোন ৩ জিনিস পুরনো হলেই বিপদ! ফাইল ফটো
দিনভরের ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিলে যেন পরম শান্তি। সে কারণে শোয়ার ঘরটি নিয়ে ভাবনা থাকে বিস্তর। দেওয়ালের রং, অন্দরসজ্জা, আসবাব— সব কিছুই ভেবেচিন্তে করেন লোকে। নজর থাকে আরামেও। বালিশ বা গদি নরম না হলে কি চলে?

কিন্তু বাকি সব কিছু নিয়ে চিন্তা করলেও, স্বাস্থ্যের কথা ভাবেন কি? সমাজমাধ্যম প্রভাবী ক্যালিফোর্নিয়ার গ্যাস্ট্রেএন্ট্রোলজিস্ট সৌরভ শেঠি ইনস্টাগ্রামের ভিডিয়োয় এ নিয়েই সতর্ক করেছেন। হার্ভার্ড এবং স্ট্যানফোর্ডে পড়াশোনা করা চিকিৎসক বলছেন, ‘‘আপনারা জানেন কি শোওয়ার ঘর নিঃশব্দে ঘুম এবং স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে?’’ সৌরভ শোওয়ার ঘরের তিন জিনিস নিয়ে সতর্ক করছেন। বালিশ, কৃত্রিম সুগন্ধী এবং পুরনো গদি।

বালিশ: বহু বা়ড়িতে একই বালিশ ব্যবহার হয় বছরের পর বছর। অনেকেই নিয়মিত তার ঢাকনা কাচেন না বা পুরনোটি খুলে বদলান না। অথচ প্রতিদিন গায়ে লেগে থাকা ধুলো, ময়লা, ঘাম, জীবাণু কিন্তু বালিশে গিয়েই লাগে। সৌরভের পরামর্শ, বালিশ পুরনো হলে সেটি বদলে ফেলা উচিত। তার বয়স ১-২ বছর হলেই পাল্টে নতুন বালিশ কেনা প্রয়োজন।

কৃত্রিম সুগন্ধী: ঘর সুরভিত করতে অনেকেই কৃত্রিম সুগন্ধী ব্যবহার করেন। কিন্তু এতে রাসায়নিক, ফ্যালেটস-এর মতো উপাদান থাকে, যা শ্বাসকষ্টের কারণ হতে পারে। এই ধরনের উপাদান ফুসফুসের পক্ষে ক্ষতিকর হয়। বদলে এসেনশিয়াল অয়েল বা প্রাকৃতিক সুগন্ধ ব্যবহারের পক্ষপাতী তিনি।

গদি: বিছানার গদিটিও চট করে পাল্টানোর কথা কেউ ভাবেন না। কিন্তু চিকিৎসকের মত, ৮-১০ বছরের পুরনো গদি স্বাস্থ্যের পক্ষে হানিকর হতে পারে। বালিশের পাশাপাশি গদিতেও ধুলো, ময়লা, ঘাম ইত্যাদি জমতে থাকে। গদি শুধু আরামের জন্য নয়, শোয়ার সময় মেরুদণ্ড যাতে যথাযথ অবস্থানে থাকে, এমন অনেক কিছুই গদির উপর নির্ভর করে। গদি পুরনো হয়ে গেলে, নরম হয়ে গেলে বা ছিঁড়ে গেলে সেটি আর শরীরের ওজন সঠিক ভাবে নিতে পারে না। সে কারণে শরীর, ঘুমেও তার প্রভাব পড়তে পারে। ৮-১০ বছরের পুরনো গদি এই জন্য বদলে ফেলা দরকার, মনে করেন সৌরভ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা অনুষ্ঠিত

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা অনুষ্ঠিত