ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

মান্দায় অবৈধভাবে তেল মজুতের সময় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ০৮:৩৬:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ০৮:৩৬:৪৭ অপরাহ্ন
মান্দায় অবৈধভাবে তেল মজুতের  সময় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২ মান্দায় অবৈধভাবে তেল মজুতের সময় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২
নওগাঁর মান্দা উপজেলায় লরি থেকে তেল নামিয়ে অবৈধভাবে মজুত করার সময় এক ব্যবসায়ীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার বৈদ্যপুর বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের চকবাবন গ্রামের ইদ্রিস আলীর ছেলে ব্যবসায়ী এরশাদ আলী (৪০) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শাকতোলা এলাকার আছের আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৈদ্যপুর বাজারে অভিযান চালানো হয়। এ সময় বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে গভীর রাতে একটি লরি থেকে তেল নামিয়ে অবৈধভাবে গুদামজাত করার প্রমাণ পেয়ে ঘটনাস্থল থেকে ব্যবসায়ী এরশাদ আলী ও আনোয়ার হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে পুলিশ একটি তেলবাহী লরি, ৬ হাজার ২০০ লিটার ডিজেল এবং নগদ ৫৫ হাজার টাকা জব্দ করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে লরির চালক আজমত আলী (৫৪) ও তার সহযোগী তারেক রহমান (২৩) পালিয়ে যায়। তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় বলে জানা গেছে।

এ বিষয়ে মান্দা থানার ওসি (তদন্ত) আব্দুল গনি জানান, ঘটনায় পুলিশ বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড