ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়ায় জিয়া পরিষদের উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রাণীশংকৈলে ৩ দিনব্যাপী ১০ম স্কাউট ক্যাম্পুরী ও দ্বাদশ স্কাউট সমাবেশ অনুষ্ঠিত একসাথে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী হাজির তিস্তা ব্যারেজ পরিদর্শনে ডায়েট করে ওজন কমাতে গিয়ে দুর্বল হয়ে পড়ছেন না তো! রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বিয়েতে ‘কবুল’ বলা কি আবশ্যক রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে সিআইডির বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের গোপন সেল ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ প্রশ্ন করতেই সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা এসিল্যান্ডের, দিলেন গালিও লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ মান্দার সবাইহাটে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত

রুয়েটে নবায়নযোগ্য জ্বালানির লড়াই: তরুণদের উদ্ভাবনে এগিয়ে ‘টিম এভারফ্রেশ’

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ০৭:৫২:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ০৭:৫২:৪৮ অপরাহ্ন
রুয়েটে নবায়নযোগ্য জ্বালানির লড়াই: তরুণদের উদ্ভাবনে এগিয়ে ‘টিম এভারফ্রেশ’ রুয়েটে নবায়নযোগ্য জ্বালানির লড়াই: তরুণদের উদ্ভাবনে এগিয়ে ‘টিম এভারফ্রেশ’
টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির প্রসারে তরুণদের সম্পৃক্ত করতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এ অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী প্রতিযোগিতা ও সেমিনার। “পিএসআরইএফ ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ: ডিজাইনিং আ গ্রিন ট্রানজিশন” শীর্ষক এই আয়োজন যৌথভাবে পরিচালনা করে ইনস্টিটিউট অব এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট স্টাডিজ (আইইইএস) এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

বুধবার (২৯ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২১৭ নম্বর কক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আবদুর রাজ্জাক। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, দপ্তর প্রধান এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অনুষ্ঠানে অংশ নেন।

আয়োজকরা জানান, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো সময়ের দাবি। উদ্বোধনী বক্তব্যে আইইইএস-এর পরিচালক অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম সৌরশক্তির গুরুত্ব তুলে ধরে বলেন, এটি এখন আর বিকল্প নয়, বরং ভবিষ্যতের প্রধান শক্তি হিসেবে বিবেচিত হওয়া উচিত।

অনুষ্ঠানে বক্তারা জোর দেন গবেষণা, বিনিয়োগ ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ বৃদ্ধির ওপর। ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার জানান, ক্যাম্পাসের হলগুলোর ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা নবায়নযোগ্য শক্তির ব্যবহারে নতুন দিগন্ত উন্মোচন করবে।

সেমিনারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আয়োজন করা হয় একটি প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীরা শিল্পখাতে টেকসই জ্বালানি ব্যবহারের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। মোট ৩৩টি দলের অংশগ্রহণে শুরু হওয়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে জায়গা করে নেয় ১০টি দল। এতে রুয়েট, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও আহসানিয়া মিশনের শিক্ষার্থীরা অংশ নেন।

বিচারকদের মূল্যায়নে যন্ত্রকৌশল বিভাগের ‘টিম এভারফ্রেশ’ বিজয়ী হয়। প্রথম ও দ্বিতীয় রানারআপ হয় যথাক্রমে ‘টিম অপচয় জিরো’ (ইইই বিভাগ, রুয়েট) এবং ‘টিম গ্রিনারি গ্রিড’ (বরেন্দ্র বিশ্ববিদ্যালয়)।

সমাপনী বক্তব্যে উপাচার্য বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে জ্বালানি খাতে উদ্ভাবন ও দক্ষতা বাড়ানোর বিকল্প নেই। তিনি তরুণদের গবেষণামুখী হয়ে বাস্তবভিত্তিক সমাধান তৈরির আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে ‘PSREF Innovator Award’ তুলে দেওয়া হয়। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে জ্বালানি সচেতনতা বৃদ্ধি এবং একটি টেকসই, পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২

নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২