ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

রাজশাহী আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি, দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ০৭:৪৫:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ০৭:৪৫:৪৮ অপরাহ্ন
রাজশাহী আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি, দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার রাজশাহী আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি, দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
রাজশাহী নগরীতে আদালতের এক পেশকারকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের মামলায় দীর্ঘ প্রায় দুই বছর পলাতক থাকার পর ওয়ারেন্টভুক্ত আসামি রাফিজ বিন সরকার ওরফে আরবিএস পাভেলকে গ্রেফতার করেছে পুলিশ।

নগরীর রাজপাড়া থানায় দায়ের হওয়া মামলার এজাহারে দুইজনের নাম উল্লেখ করে মামলা করেন ভুক্তভোগী পেশকার হাবিবুর রহমান। মামলাটি ২০২৪ সালের ২৯ অক্টোবর রাতে নথিভুক্ত করা হয়।

মামলার অপর আসামিরা হলেন, লক্ষ্মীপুর এলাকার পাভেল (৩০) ও রাজপাড়া এলাকার মোঃ লালু (৩৫)। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছিল। পরে তদন্ত শেষে চার্জশিটে অজ্ঞাত আসামিদের নাম বাদ দিয়ে দুইজনকে অভিযুক্ত করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, বাদী মোঃ হাবিবুর রহমান মহানগর যুগ্ম দায়রা জজ-২য় আদালতে পেশকার হিসেবে কর্মরত। ২০২৪ সালের ১০ আগস্ট অজ্ঞাত একটি ন¤^র থেকে তাকে বার্তা পাঠিয়ে জানানো হয়, তার নামে দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন ভিডিও ও অভিযোগ রয়েছে|
পরবর্তীতে ১৭ আগস্ট রাতে রাজশাহী মেডিকেল কলেজ গেটের সামনে তাকে ডেকে নিয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়| প্রাণনাশের ভয়ে তিনি সেদিন নগদ ২৫ হাজার টাকা দেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

এরপর ৫ সেপ্টে¤^র আদালত চত্বরে আবারও টাকা দাবি করা হলে তিনি আরও ৩ হাজার টাকা দেন। সর্বশেষ ২৯ অক্টোবর দুপুর ২টার দিকে আদালত কক্ষের ভেতরে পুনরায় টাকা দাবি করা হয় এবং টাকা না দিলে অপহরণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলে পুলিশ দণ্ডবিধির ৩৮৫, ৩৮৬ ও ৫০৬ ধারায় মামলা (নং-২৪) রুজু করে।

এ ব্যপারে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, অভিযোগের পরপরই মামলা নেওয়া হয়েছিল। দীর্ঘদিন আসামি পলাতক ছিলেন। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। বুধবার তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার