ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

আত্রাইয়ে স্ত্রীকে তুলে নিতে এসে স্বামীসহ সাত জন আটক

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ০৮:৫৪:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ০৮:৫৪:১১ অপরাহ্ন
আত্রাইয়ে স্ত্রীকে তুলে নিতে এসে স্বামীসহ সাত জন আটক আত্রাইয়ে স্ত্রীকে তুলে নিতে এসে স্বামীসহ সাত জন আটক
নওগাঁর আত্রাইয়ে বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও মারধর করে স্ত্রীকে তুলে নিয়ে যাবার সময় স্বামীসহ ৭জনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সোমবার রাতেই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে| ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধায় উপজেলার জগদাস গ্রামে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান দায়েরকৃত মামলা ও স্থানীয়দের বরাদ দিয়ে জানান,জগদাস গ্রামের আনিছুর রহমানের মেয়ে আখি খাতুন (২২) কে গত চার বছর আগে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে আশিকুর রহমান (২৫) এর সাথে আনুষ্ঠানিকভাবে বিয়ে দেয়। বিয়ের পর থেকে পরিবারের লোকজনের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে গত এক মাস আগে বাবার বাড়ীতে আসে আখ।| এর মধ্যে গত ১৬এপ্রিল স্বামী আশিকুর রহমান স্ত্রী আখিকে নিতে আসলে আশিকুরের সাথে সংসার করবেনা বলে জানায় আখি ও তার পরিবারের লোকজন। পরে আখিকে জোর করে তুলে নিয়ে যাবার হুমকি দিয়ে চলে যায় আশিকুর। এর পর সোমবার সন্ধায় প্রায় ২০/২৫জন লোকজন নিয়ে আখির বাড়ীতে আসে আশিকুর।সে সময় আখিকে সাথে নিয়ে যেতে চাইলে আখি যাবেনা বলে জানায়। এতে ক্ষিপ্ত হয়ে আশিকুর ও তার লোকজন বাড়ীতে হামলা চালিয়ে বিভিন্ন আসবাবপত্র ভাংচুর ও পরিবারের লোকজনদের মারধর করে জোরপূর্বক তুলে নিয়ে যাবার চেষ্টা করে। এসময় প্রতিবেশি লোকজন ছুটে এসে বাধা দিলে তাদের উপরও হামলা চালায়। পরে গ্রামের লোকজন জরো হয়ে আখির স্বামী আশিকুর,আশিকুরের সহযোগি মিজানুর রহমান(২৬),নাজমুল হোসেন(২০) ও শরিফুল ইসলাম (৩০)সহ মোট সাত জনকে আটক করে। আটককৃতরা সবাই নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুড়া গ্রামের বাসিন্দা| পরে পুলিশে খবর দিলে থানাপুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়| এঘটনায় আখির মা সোহাগী বিবি বাদী হয়ে রাতেই থানায় মামলা দায়ের করেন।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন,আটককৃতদের মধ্যে তিন জন ঘটনার পরে এসেছিল এবং তারা এসএসসি পরীক্ষার্থী ছিল। পরে অভিভাবকরা আসলে তাদের কাছ থেকে মুচ লেখা নিয়ে তিন জনকে ছেরে দেয়া হয়েছে।এছাড়া আটক অন্য চার জনসহ অজ্ঞাতনামা ২০/২৫জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দায়েরকৃত মামলায় আশিকুর,নাজমুল,শরিফুল ও মিজানুর রহমানকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া মামলাটি সুষ্ঠু তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত