ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী গ্রেফতার ৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক বাড়ির খুদে সদস্যের জন্য নুডল্‌স কেনার সময়ে কী কী দেখে নেবেন সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু তানোর উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা ভোর থেকে ফের ইরানের একাধিক শহরে বিস্ফোরণ, আরও এক মার্কিন সেনার মৃত্যু গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস

ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করায় শ্যালক-দুলাভাই গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ০৮:২৭:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ০৮:২৭:২০ অপরাহ্ন
ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করায় শ্যালক-দুলাভাই গ্রেপ্তার ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করায় শ্যালক-দুলাভাই গ্রেপ্তার
রাজবাড়ী শহরে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগে শ্যালক ও দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজবাড়ী শহরের ব্যস্ততম ১ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় মামলা করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন— বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের কামারদা গ্রামের আব্দুল আলীর ছেলে মাসুম মোল্লা এবং একই ইউনিয়নের খালকোলা গ্রামের বাচ্চু মোল্লার ছেলে সাবিত মোল্লা।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বলেন, ১ নম্বর রেলগেট এলাকায় যানজট নিরসনে নিয়মিত পুলিশ মোতায়েন থাকে। ঘটনার সময় দায়িত্বরত পুলিশ সদস্য ইজিবাইক সরাতে বললে যাত্রী নেমে এসে তাকে মারধর করে এবং ইউনিফর্ম ছিঁড়ে ফেলে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, রাজবাড়ী শহরের রেলগেট এলাকায় দীর্ঘদিন ধরে যানজট নিরসনে দায়িত্ব পালন করে আসছেন ট্রাফিক বিভাগের সদস্যরা। ঘটনার সময় কনস্টেবল মো. আসাদ দায়িত্ব পালনকালে একটি দাঁড়িয়ে থাকা ইজিবাইক সরিয়ে নিতে বলেন। এ সময় তিনি হাতে থাকা লাঠি দিয়ে ইজিবাইকের পেছনে হালকা আঘাত করে চালককে সরে যেতে নির্দেশ দেন। এতে ইজিবাইকের যাত্রী মাসুম মোল্লা ও তার শ্যালক সাবিত মোল্লা ক্ষিপ্ত হয়ে ইজিবাইক থেকে নেমে এসে কর্তব্যরত পুলিশ সদস্যকে মারধর করেন। একপর্যায়ে তার পরিহিত ইউনিফর্ম ছিঁড়ে ফেলেন।

ঘটনার পরপরই উপস্থিত পুলিশ সদস্যরা মাসুম মোল্লা ও তার শ্যালক সাবিত মোল্লাকে আটক করে সদর থানায় নিয়ে যায়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক