ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া

ব্রাজিলে শাকিরার কনসার্ট মঞ্চ প্রস্তুতির সময় দুর্ঘটনায় নির্মাণকর্মীর মৃত্যু

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ০২:৪৭:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ০২:৪৭:৪৯ অপরাহ্ন
ব্রাজিলে শাকিরার কনসার্ট মঞ্চ প্রস্তুতির সময় দুর্ঘটনায় নির্মাণকর্মীর মৃত্যু ব্রাজিলে শাকিরার কনসার্ট মঞ্চ প্রস্তুতির সময় দুর্ঘটনায় নির্মাণকর্মীর মৃত্যু
বিশ্বখ্যাত পপ তারকা শাকিরার আসন্ন ফ্রি কনসার্টের মঞ্চ প্রস্তুত করার সময় ব্রাজিলের রিও ডি জেনেইরোতে এক মর্মান্তিক দুর্ঘটনায় এক নির্মাণকর্মী প্রাণ হারিয়েছেন। স্থানীয় দমকল বাহিনী ও একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার বিকেলে কপাকাবানা সৈকতে মঞ্চ নির্মাণের কাজ চলাকালে এই দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী সূত্র জানায়, মঞ্চ নির্মাণে ব্যবহৃত একটি লিফটিং সিস্টেম বা ভারোত্তোলন যন্ত্র হঠাৎ করে নিয়ন্ত্রণ হারালে ওই কর্মী গুরুতরভাবে চাপা পড়েন। এতে তার শরীরের নিচের অংশে মারাত্মক আঘাত লাগে। 

ঘটনার পর সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ও আয়োজকরা। 

উদ্ধারের পর আহত অবস্থায় তাকে মিগুয়েল কৌটো মিউনিসিপ্যাল হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তার মৃত্যু নিশ্চিত করেন। স্থানীয় ফায়ার ব্রিগেড জানিয়েছে, দুর্ঘটনার সময় উপস্থিত অন্য কর্মীরা তাকে যন্ত্রের নিচ থেকে উদ্ধার করেন। 

কনসার্ট আয়োজনকারী সংস্থা এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছে। তারা জানিয়েছে, তারা নিহত কর্মীর পরিবারকে আর্থিক ও মানসিক সহায়তা দেবে এবং সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে সমন্বয় করছে।

শাকিরার পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে উল্লেখ রয়েছে। 

স্থানীয় প্রশাসন ঘটনাটির তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি বা যন্ত্রপাতি পরিচালনার সময় ভুলের কারণে দুর্ঘটনাটি ঘটতে পারে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক