ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান

১০ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে সিআইএসএফ জওয়ান গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ০২:২১:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ০২:২১:১৩ অপরাহ্ন
১০ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে সিআইএসএফ জওয়ান গ্রেপ্তার ১০ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে সিআইএসএফ জওয়ান গ্রেপ্তার
পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার শীতলপুর এলাকায় ১০ বছরের এক নাবালিকাকে যৌন হেনস্থা ও হুমকির অভিযোগে সিআইএসএফ (CISF)–এর এক জওয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে অভিযুক্তকে বিভাগীয়ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে সিআইএসএফ সূত্রে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে শীতলপুর এলাকায় ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ECL)–এর একটি ক্যাম্প সংলগ্ন আমবাগানে কয়েকজন শিশুর সঙ্গে খেলতে যায় ওই নাবালিকা। অভিযোগ অনুযায়ী, ওই সময় সিআইএসএফ জওয়ান শিশুটিকে ডেকে ভাল আম দেওয়ার প্রলোভন দেখান এবং তাকে একটি ঘরের ভেতরে নিয়ে যান।

পরিবারের অভিযোগ, সেখানে শিশুটির ওপর যৌন হেনস্থা চালানো হয়। প্রতিবাদ করলে তাকে ভয়ভীতি দেখানো হয় এবং কাউকে কিছু জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। পরে আতঙ্কিত অবস্থায় বাড়ি ফিরে পুরো ঘটনা পরিবারকে জানায় শিশুটি।

ঘটনার পরই নির্যাতিতার বাবা কুলটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই অভিযুক্তকে শনাক্ত করে শীতলপুর এলাকায় ইসিএল সদর দপ্তর সংলগ্ন এলাকা থেকে আটক করা হয় এবং পরে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর ১৩৭(২) ও ৩৫১(২) ধারা এবং পকসো (POCSO) আইনের ৮ ও ১০ ধারায় মামলা রুজু করা হয়েছে। বর্তমানে অভিযুক্ত পুলিশি হেফাজতে রয়েছে।

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই রবিবার রাতে স্থানীয় বাসিন্দারা কুলটি থানার সামনে বিক্ষোভ দেখান এবং রাস্তা অবরোধ করেন। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

অন্যদিকে সোমবার সিআইএসএফ এক বিবৃতিতে জানায়, অভিযোগ সামনে আসার পরই অভিযুক্ত জওয়ানের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয় এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বাহিনী আরও জানিয়েছে, শৃঙ্খলা, সততা এবং পেশাদারিত্ব বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং নারী ও শিশুদের বিরুদ্ধে কোনো অপরাধে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার

নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার