ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর শেখেরচকে হেরোইন-ইয়াবাসহ নারী মাদক কারবারী সাংবাদিকদের সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের মতবিনিময় সভা মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনা ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলন রাজশাহীর উন্নয়নে মিজানুর রহমান মিনুর নেতৃত্বের স্বীকৃতি দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু যশোরে দুই নারীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক, তদন্ত চলছে ৫৩-এও টানটান ফিটনেস: শাকিরার ডায়েট ও লাইফস্টাইলের রহস্য ফাঁস ঢাকায় ছিনতাইকারীর টানাহেঁচড়ায় রিকশা থেকে পড়ে নারী মৃত্যুর অভিযোগ তানোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতিবন্ধী সুরাইয়া আক্তার উর্মির পরিবারকে বিএনপি নেতা লালুর আর্থিক সহায়তা উন্নয়ন কাজে দুর্নীতি হলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ প্রতিমন্ত্রী পুতুলের ‘আকাশছোঁয়া অঙ্কের পারিশ্রমিক পেয়েছে’, ‘পিদ্দী’ ছবিতে শরীর প্রদর্শন বিতর্কের মাঝে ফাঁস জাহ্নবীর বেতন! পাবনায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু মানুষের জীবন যাত্রার মান উন্নয়নের জন্য এবারের বাজেট করা হয়েছে -পুতুল হরমুজ প্রণালি পুরোপুরি ইরানি নৌবাহিনীর নিয়ন্ত্রণে: আল জাজিরা রাণীশংকৈলে ক্ষুদে শিক্ষার্থী বিজ্ঞানীদের উদ্ভাবনে জমজমাট প্রদর্শনী, সেরা কাদিহাট উচ্চ বিদ্যালয় আত্রাইয়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত, মুগ্ধ অতিথিরা সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারিয়ে দুর্দান্ত কামব্যাক কোরিয়ার

এসএসএফের প্রতি জনসংযোগ-নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৫ ০২:০৮:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৫ ০২:০৮:৪৮ অপরাহ্ন
এসএসএফের প্রতি জনসংযোগ-নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান প্রধান উপদেষ্টার ছবি: সংগৃহীত
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্যদের জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

বুধবার (১৮ জুন) প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে স্পেশাল সিকিউরিটি ফোর্সের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত 'প্রধান উপদেষ্টার দরবার' অনুষ্ঠানের বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 
এছাড়া প্রধান উপদেষ্টা স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যদের সকল রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে নিরাপত্তার জন্য কাজ করে যাওয়ার কথা জানান।
 
আমি আরও আশা করি এসএসএফ একটি পেশাদার বাহিনী হিসেবে উন্নত প্রশিক্ষণ, উন্নত প্রযুক্তি এবং উন্নত মনোবলের সন্নিবেশে দিন দিন আরও উন্নতি সাধন করবে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, আমি মনে করি, জনবিচ্ছিন্ন না হয়ে বরং জনসংযোগ ও নিরাপত্তার মেলবন্ধনের মাধ্যমেই তাদের ওপর অর্পিত সকল দায়িত্ব সফলতার সাথে পালন করবে।

তিনি আরও বলেন, সুযোগ্য নেতৃত্ব, সঠিক দিকনির্দেশনা এবং এ বাহিনীর প্রত্যেক সদস্যের পেশাদারিত্ব ও আন্তরিকতার মাধ্যমে এসএসএফের উত্তরোত্তর উন্নতি অব্যাহত থাকবে।
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী বক্তব্য দেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, তিন বাহিনী প্রধান, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মো. সিরাজ উদ্দিন মিয়া, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, পুলিশের মহাপরিদর্শকসহ জ্যেষ্ঠ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

রাজশাহী মহানগরীতে পুলিশের তৎপরতায় নিখোঁজ কিশোরী উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর