ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমান ডিজেল ও পেট্রোল জব্দ জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকপণ্যে কার্যকর কর আরোপের দাবি তরুণদের রূপপুরে আজ ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশ করছে বাংলাদেশ ফরিদপুরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে হত্যা, আহত ১; অভিযুক্ত আটক আরও দুই বাংলাদেশি হজযাত্রীর সৌদিতে মৃত্যু লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে , নিহত ৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, সতর্কবার্তা জারি ছাত্রীকে অপহরণ করে দিনভর ধর্ষণ রুয়েটে দেয়াল লিখন ইস্যুতে উত্তেজনা, জিয়া হলে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীর মুখোমুখি অবস্থান আত্রাইয়ে ঝড়ের তাণ্ডবে গাছচাপায় অন্তঃসত্ত্বার মৃত্যু, বেদে পল্লীতে ছুটে গেলেন এসপি তারিকুল ইসলাম আত্রাইয়ে ঝড়ে ঘরের ওপর গাছ পরে অন্ত:সত্ত্বা গৃহবধু নিহত তানোরে বিএমডিএ'র সেচ প্রকল্প হুমকির মূখে নোয়াখালীতে দুই ভাটাকে ৪ লাখ টাকা জরিমানা ময়মনসিংহে বাক-প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের প্রধান আসামি চট্টগ্রামে গ্রেপ্তার নোয়াখালীতে খননের সময় মর্টার শেল উদ্ধার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে বাসাবাড়িতে চুরি, খুনের অভিযোগে গৃহকর্মী বিলকিস গ্রেপ্তার হরমুজ খুলতে প্রস্তুত ইরান, শর্ত পারমাণবিক আলোচনা পরে: অ্যাক্সিওস যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে তিন ধাপের প্রস্তাব দিল ইরান, পারমাণবিক আলোচনা পরে বিয়ের প্রলোভনে ৯.৩৫ কোটি রুপি আত্মসাতের অভিযোগে আশু রেড্ডির বিরুদ্ধে মামলা নোয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিস্কার কর্মসূচি

ছাত্রীকে অপহরণ করে দিনভর ধর্ষণ

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ১১:৫৫:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ১১:৫৫:২৩ পূর্বাহ্ন
ছাত্রীকে অপহরণ করে দিনভর ধর্ষণ ছাত্রীকে অপহরণ করে দিনভর ধর্ষণ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুলে যাওয়ার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে দিনভর ধর্ষণের পর সড়কের পাশে ফেলে রেখে যাওয়ার এক পৈশাচিক ঘটনা ঘটেছে। এই বর্বরোচিত ঘটনায় পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে ওই ছাত্রীকে অটোরিকশা থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী ছাত্রীর পরিবার জানায়, সোমবার সকালে শিশুটি স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। সকাল ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের সমাসপাড়া এলাকার একটি ট্রান্সফরমারের নিচ থেকে দুই যুবক তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নেয়। 

স্বজনদের অভিযোগ, দুর্বৃত্তরা তাকে ফুলবাড়ী ইউনিয়নের ফুটানী বাজার এলাকার কোনো এক অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং চেতনানাশক ওষুধ খাইয়ে দিনভর পাশবিক নির্যাতন চালায়। পরে বিকেল নাগাদ শিশুটিকে ‘আঁখ সেন্টারের’ পাশে সংজ্ঞাহীন অবস্থায় ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
বিকেলে স্থানীয় পথচারীরা শিশুটিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে তার পরিবারকে খবর দেন। স্বজনরা তাকে উদ্ধার করে সন্ধ্যায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করেন। 

বর্তমানে শিশুটি সেখানে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।

গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফাহাদ আল আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি যৌন নিপীড়নের শিকার হয়েছে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বড় হাসপাতালে পাঠানো হয়েছে।

এই নৃশংস ঘটনার বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে এবং ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলতে পাঠানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

পুলিশ জানায়, বর্তমানে তারা তথ্য সংগ্রহের কাজ করছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উন্নয়নে কাজ চলছে, ২৩ নম্বর ওয়ার্ডের সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে: রাসিক প্রশাসক রিটন

নগরীর উন্নয়নে কাজ চলছে, ২৩ নম্বর ওয়ার্ডের সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে: রাসিক প্রশাসক রিটন