ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

নগরীর উন্নয়নে কাজ চলছে, ২৩ নম্বর ওয়ার্ডের সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে: রাসিক প্রশাসক রিটন

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ০৯:০৮:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ০৯:০৮:৪৭ অপরাহ্ন
নগরীর উন্নয়নে কাজ চলছে, ২৩ নম্বর ওয়ার্ডের সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে: রাসিক প্রশাসক রিটন নগরীর উন্নয়নে কাজ চলছে, ২৩ নম্বর ওয়ার্ডের সমস্যাও পর্যায়ক্রমে সমাধান হবে: রাসিক প্রশাসক রিটন
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করছেন। সরকার গঠনের দুই মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতির কয়েকটি প্রকল্প বাস্তবায়ন শুরু হয়েছে, যার মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খাল খনন কর্মসূচি উল্লেখযোগ্য।

সম্প্রতি কৃষক কার্ড কর্মসূচি চালুর তথ্যও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। 

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে রাজশাহী মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে নগরীর খরবোনা কালু মিস্ত্রির মোড়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার রাস্তা সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন নাগরিক সমস্যার কথা তুলে ধরেন। এ সময় রাসিক প্রশাসক তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

মাহফুজুর রহমান রিটন বলেন, নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে তিনি কাজ করে যাচ্ছেন। ওয়ার্ডভিত্তিক সমস্যা সরেজমিনে শুনতেই তিনি জনগণের মাঝে এসেছেন। ইতোমধ্যে ওয়ার্ড পর্যায়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, মশক নিধনে ১৫ দিনব্যাপী ফগার স্প্রে কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আবারও ফগার স্প্রে কার্যক্রম শুরু হবে।

রাজশাহী মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ আসরাফ জামাল আব্বু’র সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন ফয়সাল আলম নয়ান । সভায় ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার