ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

এসএসসি পরীক্ষার হলে খোঁচাখুঁচিতে বিপাকে মেধাবীরা, মনোযোগ নষ্টের অভিযোগ

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ০৮:১৬:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ০৮:১৬:১৫ অপরাহ্ন
এসএসসি পরীক্ষার হলে খোঁচাখুঁচিতে বিপাকে মেধাবীরা, মনোযোগ নষ্টের অভিযোগ এসএসসি পরীক্ষার হলে খোঁচাখুঁচিতে বিপাকে মেধাবীরা, মনোযোগ নষ্টের অভিযোগ
এসএসসি ও সমমানের চলমান পরীক্ষায় নকল নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের ফলে সরাসরি অনিয়ম অনেকাংশে কমলেও নতুনভাবে বিপাকে পড়ছেন ভালো শিক্ষার্থীরা। পরীক্ষার হলে পাশের দুর্বল শিক্ষার্থীদের বারবার ‘খোঁচাখুঁচি’ ও উত্তর জানতে বিরক্ত করার কারণে মেধাবী পরীক্ষার্থীদের মনোযোগ নষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, পরীক্ষার শুরু থেকেই অনেক কেন্দ্রে দুর্বল শিক্ষার্থীরা পাশের ভালো শিক্ষার্থীদের কলম দিয়ে খোঁচা দিয়ে প্রশ্নের উত্তর জানতে চায়। এতে পরীক্ষার সময় ভালো শিক্ষার্থীরা মানসিক চাপ, অস্থিরতা ও বিরক্তির মধ্যে পড়ছে।

মাদারীপুর জেলার নন্দকুমার মডেল ইনস্টিটিউশন কেন্দ্রের এক মেধাবী শিক্ষার্থী এবং ঢাকার মুরাদপুর এলাকার একটি পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে থাকা এক অভিভাবক জানান, পাশের দুর্বল শিক্ষার্থীরা একাধিকবার কলম দিয়ে খোঁচা দিয়ে উত্তর জানার চেষ্টা করে।

তারা বলেন, সরাসরি কিছু বলতে গেলে পরীক্ষার হলে ঝামেলা বা বিরূপ পরিস্থিতির আশঙ্কায় অধিকাংশ শিক্ষার্থী নীরবে বিষয়টি সহ্য করছে।

এ বিষয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড-এর পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তারা জানান, পরীক্ষার হলে কোনো শিক্ষার্থী যাতে ঘাড় ঘুরিয়ে অন্যের খাতা দেখতে না পারে, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর আগে চেয়ারম্যানের সঙ্গে কেন্দ্র সচিবদের মতবিনিময় সভায়ও এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়।

তবে সংশ্লিষ্টরা বলছেন, অনেক শিক্ষার্থী ঘাড় না ঘুরিয়েই পাশের বা সামনের শিক্ষার্থীকে কলম দিয়ে খোঁচা দিয়ে দৃষ্টি আকর্ষণ করছে, যা নীরবে পরীক্ষার পরিবেশ ব্যাহত করছে।

পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তারা আরও জানান, কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে তাকে বহিষ্কারের বিধান রয়েছে।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, নকল প্রতিরোধের পাশাপাশি পরীক্ষার হলে শিক্ষার্থীদের আসনবিন্যাস, কক্ষ পরিদর্শকদের সক্রিয় নজরদারি এবং তাৎক্ষণিক অভিযোগ গ্রহণের ব্যবস্থা জোরদার করা হলে এ ধরনের সমস্যা কমানো সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড