ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি: অর্থমন্ত্রী হরমুজ প্রণালি খোলা নিয়ে ইরানের কঠোর অবস্থান, অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয় স্টাইল ও সৌন্দর্যের মেলবন্ধনে নজর কাড়লেন মিম নামাজে নিয়মিত হওয়ার ৩ উপায় শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে নতুন বার্তা শিক্ষামন্ত্রীর ট্রাম্পের ‘মানসিক ভারসাম্য’ নিয়ে প্রশ্ন মার্কিন রাজনীতিতে অরক্ষিত সেচ পাম্পে বোরখা পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু এক সাধারণ অভ্যাসই বাড়িয়ে দিতে পারে হৃদরোগের ঝুঁকি নাটোরে বাসের চাপায় ছাত্রদল নেতার মৃত্যু একনেকে উত্থাপিত অধিকাংশ প্রকল্পই অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায় নেয়া: অর্থমন্ত্রী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫ নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা রাশমিকা মান্দানার জন্মদিনে বিশেষ চমক রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা, যুবকের কারাদন্ড গরমের মরসুমে সব্জি টবেই ফলাতে পারেন মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা কলকাতায় পা রাখলেন সানি লিওনি! মদ্যপান করলেও শরীরের ক্ষতি হবে না! টিপস দিলেন খোদ চিকিৎসক

দুই ভাই হত্যা মামলার এজহারভুক্ত পালাতক আসামী শরিফুল গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ১০:১১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ১০:১১:৫৫ অপরাহ্ন
দুই ভাই হত্যা মামলার এজহারভুক্ত পালাতক আসামী শরিফুল গ্রেপ্তার এজহারভুক্ত পলাতক আসামী শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫
নওগাঁ জেলার নিয়ামতপুর এলাকার দুই ভাই হত্যা মামলার এজহারভুক্ত পলাতক আসামী শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। সোমবার ( ১৬ জুন) রাত সাড়ে ৯টার সময় ‍রাজশাহীর মোহনপুর থানাধীন কেশরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামী মো: শরিফুল ইসলাম (৪৫), সে নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন বুধুরিয়া (ডাঙ্গাপাড়া) এলাকার মৃত তাছের আলী’র ছেলে।
এসময় তার কাছে থেকে একটি মোবাইল ও সীম কার্ড উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৭ জুন) সকালে র‌্যাব-৫,  রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে ৯টার সময় রাজশাহী জেলার মোহনপুর থানাধীন কেশরহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব আরও জানায়,  চলতি বছরের ৯ এপ্রিল নওগাঁ জেলার নিয়ামতপুর গ্রামস্থ বুধুরিয়া (ডাঙ্গাপাড়া) গ্রামস্থ বাড়ীর ভিটায় মেহগনী গাছ কাটা কে কেন্দ্র করে নিহত ভিকটিম মোঃ শরীফুল ইসলাম ও আজিজুল হক এর পরিবারের সাথে এজাহারে বর্ণিত বিবাদীগনদের সাথে দ্বন্দ্বের জেরে কথা কাটাকাটি হয়।
এরই জের বৃহস্পতিবার (১০ এপ্রিল) আনুমানিক সকাল১০টার সময় নিয়ামতপুর থানাধীন ২নং চন্দননগর ইউনিয়নের অন্তর্গত বুধুরিয়া (ডাঙ্গাপাড়া) গ্রামস্থ চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর নিহত ভিকটিমদ্বয় পৌছালে এজাহারে বর্ণিত আসামীগন দলবদ্ধ হয়ে তাদের হাতে থাকা হাসুয়া, বল্লম, কুড়াল, ছুরি, বাঁশের লাঠি, লোহার রড, সাবল, দা দিয়ে রক্তাক্ত জখম করে নিহত ভিকটিম শরীফুল ইসলাম‘কে ঘটনাস্থলেই হত্যা করে এবং অপর নিহত ভিকটিম আজিজুল হক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে ও দেশব্যাপী প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় ব্যাপক ভাবে প্রচার হয়। এই ঘটনায় নিয়ামতপুর থানায় ভিকটিম এর স্ত্রী বাদী হয়ে ৬১ জন এজাহারনামীয় এবং ১০/১৫ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে। 
হত্যাকান্ডে জড়িত আসামীদেরকে গ্রেফতারের জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ক্যাম্পের একটি আভিযানিক দল রোববার রাতে অভিযান পরিচালনা করে এজাহারনামীয় পলাতক আসামী মোঃ শরীফুল ইসলাম'কে রাজশাহী জেলার মোহনপুর থানাধীন কেশরহাট বাজার নামক এলাকা হতেগ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেপ্তার আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫