ঢাকা , বুধবার, ২০ মে ২০২৬ , ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত স্ত্রী মিরপুরে শিশুকে গলাকেটে হত্যা: প্রধান অভিযুক্ত সোহেল রানা গ্রেফতার ডিজিটাল ভূমি সেবায় নতুন দিগন্ত: আত্রাইয়ে ভূমি সেবা মেলা উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বটতলা পশু হাটে ভ্রাম্যমান আদালতের অভিযান গাইবান্ধায় পিকআপ-অটোরিক্সার সংঘর্ষে নিহত ২, আহত ৫ পরিবারের উপর অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা তানোরে সিসিবিভিও ক্ষুদ্র নৃ-গোষ্ঠেীর ভূমি সংক্রান্ত পরিসেবা শীর্ষক মতবিনিময় সভা রাজশাহীতে ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক বাড়িতেই বানিয়ে ফেলুন ক্যাফে-স্টাইল কোল্ড কফি, রইল ৩টি সহজ রেসিপি সামান্থা থেকে রশ্মিকা, দক্ষিণের অভিনেত্রীদের সম্পত্তির পরিমাণ কত, সবচেয়ে ধনী নায়িকা কে? টেলিভিশনে কামব্যাক সৃজলা গুহর, বিশেষ পর্বে থাকছে বড় চমক কানের রেড কার্পেটে মৌনী, ডিভোর্স ঘোষণার পর প্রথমবার জনসমক্ষে, প্রিয় বান্ধবীকে কী বললেন দিশা? সুরা মুলক তেলাওয়াতের ফজিলত গাজীপুরে মায়ের কাছে চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন যুবক নাটোরের বড়াইগ্রামে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু নাটোরে ৫ বছরের শিশুকে ধর্ষণ ১৩ বছরের কিশোরের বদলগাছীতে নিহত শিক্ষিকাকে দেখতে গিয়ে ছাত্রীরও মৃত্যু নাটোরে সিংড়ায় দিনদুপুরে ব্যবসায়ীর বাড়িতে চুরি, ১০ লাখ টাকা ও ৮ ভরি সোনা লুট জুয়ার আসরে ডিবির অভিযান, আটক ৮ পুলিশ কনস্টেবলের বাড়ি থকে স্বর্ণালংকার ও টাকা লুট

পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ পালিত

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ০৭:৫৭:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ০৭:৫৭:৫৩ অপরাহ্ন
পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ পালিত পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ পালিত
‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কর্মসূচির মাধ্যমে ২৬ এপ্রিল রবিবার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বগুড়ায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে মেধাস্বত্ব সম্পর্কিত সচেতনতার গুরুত্ব তুলে ধরতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। দিবসটি পালন উপলক্ষে র‌্যালি, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ভারপ্রাপ্ত) ও পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী এফসিএমএ এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আহমেদ শরীফ তালুকদার, প্রক্টর মোঃ আতিকুর রহমান, সহকারী রেজিস্ট্রার মোঃ আব্দুল্লাহ হোসাইন, সহকারী পরিচালক (পিপি অ্যান্ড পিআর) মোঃ নজরুল ইসলামসহ সকল বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

মেধাস্বত্বের উপর অর্জিত পেটেন্ট, ট্রেডমার্ক ও কপিরাইট সৃজনশীল ব্যক্তি ও বিজ্ঞানীদের কাজ সমাজে কীভাবে অবদান রাখে এসব বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন এর উদ্যোগে সারা বিশ্বে সরকারি ও বেসরকারিভাবে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালনে অত্র বিশ্ববিদ্যালয় সমানভাবে অংশীদারিত্ব গ্রহণ করে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তানোরে সিসিবিভিও ক্ষুদ্র নৃ-গোষ্ঠেীর  ভূমি সংক্রান্ত পরিসেবা শীর্ষক মতবিনিময় সভা

তানোরে সিসিবিভিও ক্ষুদ্র নৃ-গোষ্ঠেীর ভূমি সংক্রান্ত পরিসেবা শীর্ষক মতবিনিময় সভা