ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ০৭:৫৩:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ০৭:৫৩:১১ অপরাহ্ন
নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩
নোয়াখালী সদরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে জুয়া খেলার আসর থেকে তিন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৬২ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়।

রোববার (২৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহিউদ্দিন। এর আগে, শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার

নোয়াখালী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের মহব্বতপুর এলাকার কালিতারা বাজারের একটি মাছ বিক্রয় ঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের শল্যাঘটাইয়া গ্রামের নজির সর্দার বাড়ির মৃত নজির আহমদের ছেলে মো.দেলোয়ার হোসেন শিপন (৪০), নোয়াখালী পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের মহব্বতপুর গ্রামের পানা মিয়া মুকিত বাড়ির মৃত আব্দুল হকের ছেলে মো.আতিকুর রহমান টিপু (৪০) ও কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব রাজুরগাঁও গ্রামের রহমানের বাড়ির মৃত মোজাফফর আহমদের ছেলে মো.জামাল উদ্দিন (৬০)।
 
পুলিশ জানায়, মহব্বতপুর এলাকায় প্রকাশ্যে জুয়া খেলছিল একটি সংঘবদ্ধ চক্র। এমন তথ্য ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৬২ হাজার ৮৫০ টাকাসহ তিন জুয়াড়িকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মহিউদ্দিন আরও বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় জুয়া আইনে মামলা দেওয়া হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক