ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৃথক ৬ অভিযানে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট, মাদক ও অস্ত্র উদ্ধার; আটক ৫ লক্ষ্মীপুরে হোটেল কর্মচারীকে তুলে নিয়ে মারধর, ছুরিকাঘাতের অভিযোগ কেশরহাট বণিক সমবায় সমিতি লিঃ জামায়েত সমর্থিত নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অবৈধভাবে সার মজুদ প্রতিবাদ করায় কৃষককে প্রহার মোহনপুরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা পুকুর খনন নিয়ে ভ্রাম্যমাণ আদালতের হয়রানির অভিযোগ, ডিসির কাছে লিখিত আবেদন রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনে জোর প্রস্তুতি, ১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা পুঠিয়ায় ১২ উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার রাজশাহীতে ইয়াবা ও নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানে ৮৫ জন গ্রেফতার; বিপুল মাদক উদ্ধার কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ভিপির ক্ষমা না চাওয়া পর্যন্ত রাকসুর সব কর্মসূচি বয়কটের ঘোষণা তিন সাংবাদিক সংগঠনের শিশুর স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন খাওয়াবেন যেসব খাবার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান বাসের ধাক্কায় পিষ্ট সিএনজি ও ইজিবাইক, আহত ১০ পাট ধোয়ার সময় পুকুরে পড়ে ৩৫ বছরের যুবকের মৃত্যু পদ্মায় নৌকাডুবি: ২৪ ঘণ্টা পরও নিখোঁজ বাবা-ছেলের সন্ধান মেলেনি সড়ক খুঁড়তে গিয়ে মিললো ৩টি মর্টার শেল কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ০৭:৪৪:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ০৭:৪৪:১১ অপরাহ্ন
রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত
রাজশাহী মহানগরীর ৭নং ওয়ার্ডের শ্রীরামপুর মোড় বাঁধের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (২৬ এপ্রিল) বিকেলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভায় ওয়ার্ডবাসী তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন, বিশেষ করে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ নানাবিধ নাগরিক সুবিধা সংক্রান্ত বিষয়গুলো গুরুত্ব পায়। রািসক প্রশাসক মহোদয় নাগরিক সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার যে কথা বলে, সেটা বাস্তবায়ন করে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে। এই ফ্যামিলি কার্ড যাতে আগামীতে রাজশাহীতেও আসে, সে বিষয়ে আমি সংশ্লিষ্টদের সাথে ইতোমধ্যে কথা বলেছি।

তিনি আরো বলেন, ৭নং ওয়ার্ডের নাগরিকদের যে সকল চাহিদা আছে, সমস্যা আছে, আমি পর্যায়ক্রমে সেগুলো সমাধানের চেষ্টা করবো। আপনারা আমাকে সহযোগিতা করেন, আমি সব সময় আপনাদের কল্যানে কাজ করে যাব।

৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ সোহরাব হোসেন শেখের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ১৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুহুল আমিন টুনু, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, ৭ নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী মার্জিয়া খাতুন পপি।

সভায় মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে মোঃ মঈদুর রহমান মঈদ, ৭ নংওয়ার্ড মহিলা দলের সাধারণ সম্পাদক দিনা খাতুন, রাজপাড়া থানার বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা ওজিফা ইয়াসমিন, রাজপাড়া থানা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস, মহানগর যুবদলের সদস্য নাজমুস সাকিব নাঈম সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার