ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদক সেবন ও চুরির প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ৭, কারাদণ্ড নগরীর কাজলায় নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল রাকসুর তফসিল ঘোষণা ও সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে সপ্তম দিনেও অবস্থানে রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২ আর্জেন্টিনায় অনুশীলনের সময় বজ্রপাতে ফুটবলারের মৃত্যু, আহত সতীর্থ পুত্রসন্তানের মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ, ছেলের নাম রাখলেন ওহী বিন ওয়াদুদ লালপুরে পুলিশের অভিযান, দেড় কেজি গাঁজাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন গ্রেপ্তার সাই পল্লবীর হাতে থাকা রুদ্রাক্ষের মালার রহস্য ফাঁস ১৫ বছরের জন্য জাপানি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল গ্রামীণ ব্যাংকের শাখায় ধারাবাহিক হামলা-অগ্নিসংযোগ বন্ধের আহ্বান ইউনূসের নাটোরের নলডাঙ্গায় কৃষকদের জন্য মিনি কোল্ডস্টোরেজ, সংরক্ষণ হবে ৭ টন ফসল আমতলীতে এক লাখ টাকা ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে প্রকৌশলী গ্রেপ্তার ১৬ ডিসেম্বর বিজয় দিবসে চালু হচ্ছে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের সঙ্গে মজুরি বোর্ডের বৈঠক যুক্তরাষ্ট্রে চলন্ত মালবাহী ট্রেন থামিয়ে ২৩০ লাখ ডলারের পণ্য চুরি, গ্রেপ্তার ১৪ এক দিনের সফরে মঙ্গলবার রাজশাহী আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পানের ঝুড়িতে অভিনব কায়দায় ইয়াবা পাচার, চান্দগাঁওয়ে ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ আটক ১ ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার সিংড়ার চলনবিলে শুরু হয়েছে আগাম খিরা চাষ

রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ০৭:২২:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ০৭:২২:৫৪ অপরাহ্ন
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ
রাজশাহী সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ৬৫ বোতল ভারতীয় মদ জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)।
 
শনিবার গভীর রাত থেকে রবিবার ভোর পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়| তবে উভয় অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক কারবারীরা।

রবিবার সকাল ১১টায় ১ বিজিবি, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
 
বিজিবি জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে খিদিরপুর বিওপি’র একটি আভিযানিক দল কাটাখালী থানার লটাবন এলাকায় অভিযান চালিয়ে ২২ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

রবিবার (২৬ এপ্রিল) ভোর পৌনে ৪টার দিকে প্রেমতলী বিওপি’র আরেকটি দল গোদাগাড়ী থানার ফরাদপুর ফরেস্ট বাগান এলাকায় অভিযান চালিয়ে একটি আম বাগানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আরও ৪৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী ও গোদাগাড়ী থানায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২

রাজশাহী নগরীতে ৮ কোটি টাকার হেরোইন, গ্রেফতার-২