ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রচন্ড তাপপ্রবাহে ঝরছে কাঁচা আম

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ০৭:১৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ০৭:১৮:১৭ অপরাহ্ন
প্রচন্ড তাপপ্রবাহে ঝরছে কাঁচা আম প্রচন্ড তাপপ্রবাহে ঝরছে কাঁচা আম
রাজশাহী অঞ্চলে টানা তাপপ্রবাহ ও বৃষ্টির অভাবে মৌসুমের রসালো ফল আমের বাগানগুলোতে দেখা দিয়েছে বিরূপ প্রভাব। মাটিতে আর্দ্রতা কমে যাওয়ায় গাছ থেকে ঝরে পড়ছে কাঁচা আম; আবার কোথাও কোথাও পচন ও পোকার আক্রমণও দেখা যাচ্ছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন আমচাষিরা। এপ্রিল জুড়ে প্রচণ্ড গরমে রাজশাহী অঞ্চলের বিস্তীর্ণ আমবাগানে এখন একই চিত্র। গাছের নিচে পড়ে আছে ছোট-বড় আম। কিছু আম পচে গেছে, আবার কিছু ভালো অবস্থাতেই ঝরে পড়েছে। অনেক গাছে এমন আম দেখা যাচ্ছে, যেগুলো যেকোনো সময় ঝরে পড়তে পারে।

রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসে উল্লেখযোগ্য বৃষ্টি হয়নি। গত ৭ এপ্রিল ১ দশমিক ৪ মিলিমিটার এবং ২৮ মার্চ ৯ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এরপর আর তেমন বৃষ্টি হয়নি। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করে এবং এপ্রিল জুড়ে তা তীব্র আকার ধারণ করে। গত ২২ এপ্রিল রাজশাহীতে চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

রাজশাহীর  তানোর এলাকার একটি আমবাগানে গিয়ে দেখা যায়, গাছের নিচে ছড়িয়ে-ছিটিয়ে আছে ঝরে পড়া আম। বাগানটির মালিক হেনা বলেন, খরার কারণে গাছ আম ধরে রাখতে পারছে না। এভাবে চলতে থাকলে অর্ধেক আম ঝরে যেতে পারে, যা বড় ক্ষতির কারণ হবে। পুঠিয়া উপজেলার আমচাষি মাহবুব ইসলাম বলেন, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় গাছে প্রচুর মুকুল এসেছিল, গুটিও ভালো ছিল। কিন্তু কয়েক দিনের টানা তাপে পরিস্থিতি বদলে গেছে। ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আম টিকিয়ে রাখা কঠিন। তিনি বলেন, সেচ দিতে পারলে কিছুটা রক্ষা পাওয়া যেতো, কিন্তু জ্বালানির উচ্চমূল্য ও সংকটে তা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে তাঁর বাগানের প্রায় ৩০ শতাংশ আম ঝরে পড়েছে বলে দাবি করেন।

পবা উপজেলার পারিলা গ্রামের কৃষক মনির হোসেনের ৩০০টি আমগাছ। এবার ভালো ফলন হয়েছে জানিয়ে তিনি বলেন, বাগানে কয়েক দিন ধরে অনেক আম ঝরে পড়ছে। কৃষি বিভাগ থেকে সেচ দিতে বলেছে। এখানে পানির সংকট আছে। বৃষ্টি হলে খুব ভালো হতো। চারঘাটের মৌগাছি গ্রামের হাসান আলী বলেন, তাঁর চার শতাধিক আমগাছ আছে। বৃষ্টি না হওয়ায় আম ঝরে যাচ্ছে। তাঁর দাবি, ডিজেলের অভাবে সেচ দিতে পারছেন না। তবে সব বাগানের চিত্র এক নয়। চারঘাট উপজেলার চাষি হানিফ মণ্ডলের বাগানে ৩০ জাতের প্রায় ৫০০ আমগাছ আছে। তিনি নিয়মিত সেচ দেওয়ার চেষ্টা করেছেন জানিয়ে বলেন, খরায় তিনবার সেচ দিতে পেরেছি, তাই আম ঝরছে না। কিন্তু সেচ না দিলে একই অবস্থা হতো।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর রাজশাহীতে প্রায় ১৯ হাজার ৬২ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৪৪ হাজার টন। রাজশাহী ফল গবেষণাগারের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, একটি প্রাকৃতিক এটি হচ্ছে, গাছে বেশি ফল ধরলে কিছু আম নিজে থেকেই ঝরে পড়ে। অন্যটি হলো পানির অভাব বর্তমানে খরার কারণে মাটিতে আর্দ্রতা কমে গেছে। এতে গাছ প্রয়োজনীয় পুষ্টি পায় না এবং আম ঝরে পড়ে। সেচের ব্যবস্থা করতে পারলে এই ঝরে পড়া অনেকটাই কমানো সম্ভব।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, বর্তমানে জ্বালানির কোনো সংকট নেই। চাষিদের কার্ড করে দেওয়া হচ্ছে। তাঁরা জ্বালানি পাচ্ছে। বর্তমান আবহাওয়ায় কিছু আম ঝরে পড়ছে। এগুলো এমনিতেই ঝরে পড়ত। একটি আমের মুকুলে যদি একটি আম থাকে, সেটিই বাম্পার ফলন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক