ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের বই পড়া, খেলাধুলা ও সংস্কৃতিচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর ফ্যাসিবাদী সরকারের আমলে পুলিশ বাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছে; স্বরাষ্ট্রমন্ত্রী রাজশাহীতে চারজনের কারাদ- সহ গ্রেপ্তার ২৪ গুরুদাসপুরে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে মাদক সেবনের দায়ে দুইজনের ৭ দিনের কারাদণ্ড চট্টগ্রামের জোরারগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা কাঁটাতার ডিঙিয়ে বাংলাদেশে আত্মীয়ের বাড়িতে আসা তিন ভারতীয় নাগরিক আটক কন্যাশিশু রেখে হঠাৎ লাপাত্তা স্ত্রী, দুধ দিয়ে গোসল করলেন প্রবাসী স্বামী প্রেম ও বিয়ে নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর পারমাণবিক বিদ্যুতের আরও কাছে বাংলাদেশ, উৎপাদন প্রক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর দিনে রেকি, রাতে গৃহবধূর ঘরে মুখোশধারী ৩ যুবক নিয়ামতপুরে জাতীয়তাবাদী যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত শাকিব খানের ‘মহব্বত’-এ নায়িকা হচ্ছেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি? আর্থিক সংকটে থমকে ছিল চিকিৎসা, সমু চৌধুরীর পাশে অভিনয়শিল্পী সংঘ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জাল ভোট দিতে গিয়ে ৩ মাদরাসাছাত্র আটক দাদার সঙ্গে দেখা করে ফেরা হলো না ৬ বছরের তওবার ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর ভাসমান মরদেহ মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে কমল তেলের দাম মায়ের চোখের সামনেই দুই বোনকে পিষে মারল কাভার্ডভ্যান

রাজশাহীতে গাঁজা ও ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেপ্তার ২

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ১১:৩৩:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ১১:৩৩:১২ পূর্বাহ্ন
রাজশাহীতে গাঁজা ও ট্যাবলেট-সহ  মাদক কারবারী গ্রেপ্তার ২ রাজশাহীতে গাঁজা ও ট্যাবলেট-সহ মাদক কারবারী গ্রেপ্তার ২
রাজশাহী নগরীতে পৃথক অভিযানে দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে গাঁজা, ট্যাবলেট ও নগদ টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো: মোঃ আব্দুল রাকিব আলী রকি (২৮), সে নগরীর শাহমখদুম থানার পাঁচানীপাড়া বড়বনগ্রাম এলাকার বাসিন্দা এবং মো. রাজু লিখন (২০), সে দামকুড়া থানার মুরারীপুর গ্রামের বাসিন্দা।

গত শনিবার (২৫ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে শাহমখদুম থানা পুলিশ পাঁচানীপাড়া বড়বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে রাকিবকে আটক করে। এসময় তার বসতবাড়ি তল্লাশি করে ২০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৭ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

একই দিন বিকাল ৫টার দিকে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ দামকুড়া রোড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রাজুকে গ্রেপ্তার করে। পরে তার দেহ তল্লাশি করে ৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত রাজুর বিরুদ্ধে দামকুড়া থানায় একটি মাদক মামলা আগে থেকেই চলমান রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২

পুঠিয়ায় বিপুল পরিমাণ গাঁজা-ইয়াবাসহ গ্রেফতার ২