ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মোহনপুরে বিএনপি'র প্রস্তুতি সভা ​বাঘায় মাটির নিচে ড্রামে মিলল ৪৭ বোতল নিষিদ্ধ ইসকাফ সিরাপ, নারী আটক পীরগঞ্জে ‘দুর্গাপূজায় সভায় অনুপস্থিত থাকায় ৩ কর্মকর্তাকে শো-কোজের নির্দেশ শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান অধিনায়কের পরিবেশ রক্ষা ও সৌন্দর্যবর্ধনে আত্রাইয়ে ১৫০ কৃষ্ণচূড়ার চারা রোপণ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান ডেঙ্গু প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেপ্তার ২০ স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ মোহনপুরে খামারি অ্যাপসের মাধ্যমে সার প্রয়োগ শীর্ষক উঠান বৈঠক রাজশাহী সরকারি পলিটেকনিকে নবীনবরণ অনুষ্ঠিত রাজশাহীতে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সেই বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি শিশুকে মেলায় পেয়ে ১০০ টাকার লোভ দেখান বৃদ্ধ, অতঃপর... বিয়ের দাওয়াত নিয়ে মনোমালিন্য, চাচাতো ভাইদের হামলায় প্রাণ গেল যুবকের বন্ধুকে হত্যার পর নদীতে লাশ গুম, পাঁচ মাস পর মিলল ৭৭ হাড় সাদা খাবার বাদ, নিয়মিত ব্যায়াম! ৭৫-এর রজনীকান্তের রোজের রুটিন প্রকাশ করলেন সহ-অভিনেত্রী প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা গলায় দড়ি পেঁচিয়ে চলন্ত বাইক টানার স্টান্ট! কয়েক সেকেন্ডের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়লেন তরুণ গ্রেফতারি এড়াতে ঠিকানা বার বার বদলাচ্ছেন শ্রদ্ধা! নেপালে দেখা গেলেও এখনও পুলিশের নাগালের বাইরে, তল্লাশি জারি

‘গুপ্ত রাজনীতি’ থেকে বেরিয়ে শিবিরকে প্রকাশ্যে রাজনীতি করার আহবান ছাত্রদল সভাপতির

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ০১:০০:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ০১:০০:৩৯ অপরাহ্ন
‘গুপ্ত রাজনীতি’ থেকে বেরিয়ে শিবিরকে প্রকাশ্যে রাজনীতি করার আহবান ছাত্রদল সভাপতির ‘গুপ্ত রাজনীতি’ থেকে বেরিয়ে শিবিরকে প্রকাশ্যে রাজনীতি করার আহবান ছাত্রদল সভাপতির
ক্যাম্পাসগুলোতে ‘গুপ্ত রাজনীতি’ ও ‘মব কালচার’ ছড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দূরত্ব তৈরির পরিকল্পিত চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন ক্যাফেটেরিয়ার সামনে আয়োজিত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন।

তিনি দাবি করেন, এর পেছনে ইসলামী ছাত্রশিবিরের হাত রয়েছে এবং তাদের অবিলম্বে পরিচয় লুকিয়ে রাজনীতি না করে প্রকাশ্যে গণতান্ত্রিক ধারায় ফিরে আসার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে রাকিবুল ইসলাম রাকিব বলেন, অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রশিবিরের মাত্র দুই বা পাঁচ সদস্যের কমিটি থাকলেও তারা সাধারণ শিক্ষার্থীদের ছদ্মবেশ ধারণ করে ‘মব’ বা গণপিটুনির মতো পরিস্থিতি তৈরি করছে। তিনি উল্লেখ করেন, গত দেড় বছর ধরে বিভিন্ন ক্যাম্পাসে সংঘটিত মবগুলোতে ১৫ থেকে ২০ জনের একটি ঐক্যবদ্ধ গ্রুপ সক্রিয় ভূমিকা পালন করছে। তারা সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে ছাত্রদলকে হেনস্তা করার পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে, যা ক্যাম্পাস অস্থিতিশীল করার একটি সুপরিকল্পিত চাল বলে তিনি মন্তব্য করেন।

সোশ্যাল মিডিয়ায় ছাত্রদলের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচার ও অপপ্রচারের বিষয়ে ছাত্রদল সভাপতি বলেন, মাসের পর মাস ধরে তাদের বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে। এ ধরনের পরিস্থিতিতে দলের কিছু নেতাকর্মী পাল্টা প্রতিক্রিয়া দেখালেও তিনি সবাইকে সর্বোচ্চ ধৈর্য ও সংযম প্রদর্শনের নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেওয়া যাবে না। ভূয়া ফটোকার্ড ছড়িয়ে ক্যাম্পাস ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে উল্লেখ করে তিনি আশ্বস্ত করেন যে, ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশেই থাকবে এবং কোনোভাবেই ক্যাম্পাসকে অস্থিতিশীল হতে দেবে না।

ইসলামী ছাত্রশিবিরকে উদ্দেশ্য করে রাকিবুল ইসলাম রাকিব বলেন, গুপ্ত রাজনীতি থেকে বেরিয়ে এসে তাদের প্রকাশ্যে রাজনীতি করা উচিত। তিনি বলেন, শিবিরের নেতাকর্মীরা যদি কিছু করতে চায়, তবে তা যেন নিজেদের পরিচয় দিয়ে প্রকাশ্যে করে। তারা দেয়াল লিখন বা ছাত্রদলের সমালোচনা যা-ই করুক, তা যেন পরিচয় লুকিয়ে মব সৃষ্টি বা প্রপাগান্ডা না চালিয়ে সরাসরি করে। তিনি সতর্ক করে বলেন, এই বিভেদের সুযোগ নিয়ে ‘ফ্যাসিস্ট’ ছাত্রলীগ ও আওয়ামী লীগ পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে, যা ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনোই গোপনে রাজনীতি করেনি এবং করবে না বলেও তিনি স্পষ্ট করেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি, ৩ লাখ টাকা ও লাগেজ উদ্ধার

রাজশাহীতে বিসিবির কাভার্ড ভ্যান থেকে চুরি, ৩ লাখ টাকা ও লাগেজ উদ্ধার