ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, খালে মিলল যুবকের লাশ তানোরে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে(ডিসি)শহিদুল ইসলাম রাণীনগরে তিন ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডাসকো'র ৬০০ গাছের চারা বিতরণ স্বর্ণের পুতুলের প্রলোভন, শেষে শ্বাসরোধে হত্যা; গ্রেফতার তান্ত্রিক শামসুল গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় সব দলের জন্য সমান সুযোগ চায় বিএনপি: মির্জা ফখরুল তানোরে হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা উত্তরাঞ্চলের রাজনীতিতে নতুন আলোচনায় ঠাকুরগাঁওয়ের কামাল আনোয়ার,কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদে মনোনীত তানোরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিলের অর্থ বিতরণ রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, ‘গুপ্তলীগ’ আখ্যা রাজশাহীতে আমিরপুর খেয়াঘাটের ইজারা স্থায়ী বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ জনের মৃত্যু মোহনীয় সাজের নেপথ্যের গল্প বললেন ফারিয়া সিংড়ায় ২লাখ টাকার নিষিদ্ধ চায়না জাল ধবংস করলো ইউএনও আলজেরিয়ার কাছে হেরে বিশ্বকাপের আগে জোর ধাক্কা নেদারল্যান্ডসের আবার বিয়ে করছেন আমির খান গরমে নিস্তেজ হয়ে পড়ছে চোখমুখ, সারারাতের জন্য রইল ৩টি ঘরোয়া পন্থা মেহেরপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত

ইরানি পতাকাবাহী আরও একটি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ১২:৫৩:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ১২:৫৩:৫৭ অপরাহ্ন
ইরানি পতাকাবাহী আরও একটি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র ইরানি পতাকাবাহী আরও একটি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে আবারও ইরানের একটি জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ইরানি পতাকাবাহী জাহাজটি ইরানের একটি বন্দরের দিকে যাওয়ার পথে আটক করা হয় বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

শনিবার (২৫ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস রাফায়েল পেরাল্টা’ (ডিডিজি ১১৫) জাহাজটিকে আটকে দিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শুক্রবার (২৪ এপ্রিল) ইরানি পতাকাবাহী জাহাজটি আটক করা হয়েছে। জাহাজটি ইরানের একটি বন্দরের দিকে যাত্রা করার চেষ্টা করছিল বলে জানানো হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র কর্তৃক জব্দ করা ‘তুসকা’ নামের আরেকটি ইরানি জাহাজ নিয়েও উত্তেজনা তৈরি হয়। এক্সে প্রকাশিত বিবৃতিতে ইরান জানিয়েছে, জাহাজটিতে গুরুত্বপূর্ণ ডায়ালাইসিস সামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম ছিল। এই জব্দ করাকে তারা ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করেছে।

জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানায়। তাদের মতে, এই জবরদস্তিমূলক ও বেআইনি পদক্ষেপ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে, নৌ চলাচলের স্বাধীনতাকে ক্ষুণ্ন করছে এবং দুর্বল রোগীদের মারাত্মক বিপদের মুখে ঠেলে দিচ্ছে। এই ঘটনার জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।

অন্যদিকে, মার্কিন পক্ষ দাবি করেছে ইরানের ওপর আরোপিত অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করায় এসব জাহাজ আটক করা হচ্ছে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সামরিক বাহিনী যে ইরানি পতাকাবাহী কার্গো জাহাজটি আটক করেছে, সেটি ‘চীনের পক্ষ থেকে দেওয়া উপহার’ বহন করছিল। আটক করা একটি জাহাজে সন্দেহজনক মালামাল ছিল, যা ‘ভালো কিছু নয়’।

তবে মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটি জানিয়েছে, তাদের জাহাজ নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি বাস্তবভিত্তিক নয়।

তথ্যসূত্র: রয়টার্স, আল জাজিরা

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার