ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক জয়পুরহাটে ৯২.৫৪ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তি গ্রেপ্তার পুঠিয়ায় মহাসড়কে বিসিবির কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় আটক ৪ রাজশাহীতে মাদক কারবারী গ্রেফতার ৩, কারাদণ্ড ২ ​দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ পুঠিয়ায় ৫৬ পূজামণ্ডপে ৩৩ হাজার ৬০০ কেজি জিআর চালের ডিও বিতরণ চারঘাটে ছিনতাই হওয়া অটোভ্যানের মালামাল সহ গ্রেফতার ৩ রাজশাহীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে নকল অলিভ অয়েল জব্দ; ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেফতার অমিতাভ বচ্চনের থেকে পারিশ্রমিক ১ টাকা বেশি চাই! দাবি মেটার পরেই ছবির চুক্তিতে সই করেন নানা পটেকর? ‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ ৮ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ রাস্তায় শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্র নিয়ে ‘বড় পদক্ষেপ’ নিলেন বাবা নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ ৩ জনের মৃত্যু প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় যে কাণ্ড ঘটালেন কালু মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে-হালান্ড সীমান্তে আনা হলো ভারতীয় নারীর মরদেহ, শেষবার মাকে দেখলেন বাংলাদেশ থাকা মেয়ে ‘গভীর রাতে’ ধানক্ষেতে কীটনাশক স্প্রে, কৃষকের মাথায় হাত

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ১২:২৬:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ১২:২৬:৫৪ অপরাহ্ন
মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর।

তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই।

শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত এর অগ্রযাত্রা প্রমাণ করে যে বিএনপি সরকার বরাবরই দেশ ও জনগণের স্বার্থে একটি সুদক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন দেখতে চেয়েছে।

তিনি বলেন, ভবিষ্যতেও সরকার এই ধারা অব্যাহত রাখতে চায়।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা স্মরণ করে তারেক রহমান বলেন, ‘২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান আবারও স্পষ্ট করে দিয়েছে যে এই রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসনব্যবস্থার প্রত্যাশায় ছিল। বর্তমান সরকার সেই আকাঙ্ক্ষারই প্রতিফলন।’

প্রধানমন্ত্রী আরও বলেন, একটি আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হতে হবে। জনগণের সেবক হিসেবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে সরকারের উর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪

রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪