ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে সম্পর্ক ছিল, আমি উভকামী’: আকাঙ্ক্ষা মানুষের জীবনমান উন্নয়নে দৃশ্যমান কিছু করতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে বাংলাদেশসহ ৫০ দেশের ১৫০ জনের মার্কিন নাগরিকত্ব লাভ রাজশাহী ডিআইজি শাহজাহানের নেতৃত্বে অপরাধ নিয়ন্ত্রণে নজরদারি জোরদার নাগরিকবান্ধব, উন্নয়নমুখী ও যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ ষষ্ঠ সমাবর্তন ও হীরক জয়ন্তী উপলক্ষে রুয়েটে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ১৬ জুলাই ‘শহিদ দিবস’ পালনের সিদ্ধান্ত রাজশাহীতে নিরাপদ আবাসন ও জলবায়ু সহনশীল নগর গঠনে সংলাপ অনুষ্ঠিত নগরীতেতে হেরোইন-ইয়াবা-গাঁজা-সহ মাদক কারবারী গ্রেফতার-৭ রাজশাহীতে জনবান্ধব পুলিশিং জোরদারে কমিশনার ফয়েজুল কবিরের উদ্যোগ এনবিআরের হঠাৎ বিশেষ সতর্কবার্তা নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও চোলাই মদসহ গ্রেপ্তার ২ বিশেষায়িত বাহিনীগুলোকে আরও আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী রাজশাহীসহ ১৮ অঞ্চলে রাতের মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ আজ যে একাদশ নিয়ে নরওয়ের বিপক্ষে মাঠে নামতে পারে ব্রাজিল পাপনের একযুগের ‘অন্তহীন’ দুর্নীতির জট খুলছে দুদক রাণীনগরে নগদ অর্থসহ বিভিন্ন অনুদান বিতরণ

সাতক্ষীরা ৬৩ লাখ টাকার সোনাসহ নারী আটক

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ১২:১৪:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ১২:১৪:২৬ অপরাহ্ন
সাতক্ষীরা ৬৩ লাখ টাকার সোনাসহ নারী আটক সাতক্ষীরা ৬৩ লাখ টাকার সোনাসহ নারী আটক
সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় প্রায় ৬৩ লাখ টাকা মূল্যের দুটি সোনার বারসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়ন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার আলীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক নারীর নাম শিউলি আক্তার (২৩)। তিনি সাতক্ষীরা শহরের তালতলা এলাকার জুবায়ের আলমের স্ত্রী। 

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে সাতক্ষীরা সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান ভারতে পাচার করা হবে। এমন তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি জোরদার করেন। বৃহস্পতিবার বিকেলে শিউলি আক্তার খুলনা রোড মোড় থেকে একটি ইজিবাইকযোগে ভোমরা সীমান্তের দিকে যাচ্ছিলেন। পথে আলীপুর এলাকায় বিজিবির একটি দল ইজিবাইকটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় শিউলি আক্তারকে আটক করা হয়।

পরে নারী বিজিবি সদস্যের সহায়তায় তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা দুটি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার মোট ওজন ২৯৬ গ্রাম ৪০ মিলিগ্রাম। জব্দ করা এই সোনার আনুমানিক বাজারমূল্য ৬২ লাখ ৯৩ হাজার ৮১০ টাকা।

সাতক্ষীরা-৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে ভারতে সোনা পাচারের চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে চোরাচালান বিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। আটক নারীকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ

নগরীর কাটাখালি থানায় অর্ধশত কেজি গাঁজা জব্দ