ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মান্দায় ঐতিহ্যবাহী যাত্রাপালা ‘দেবী সুলতানা’ মঞ্চস্থ নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, খালে মিলল যুবকের লাশ তানোরে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে(ডিসি)শহিদুল ইসলাম রাণীনগরে তিন ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডাসকো'র ৬০০ গাছের চারা বিতরণ স্বর্ণের পুতুলের প্রলোভন, শেষে শ্বাসরোধে হত্যা; গ্রেফতার তান্ত্রিক শামসুল গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় সব দলের জন্য সমান সুযোগ চায় বিএনপি: মির্জা ফখরুল তানোরে হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা উত্তরাঞ্চলের রাজনীতিতে নতুন আলোচনায় ঠাকুরগাঁওয়ের কামাল আনোয়ার,কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদে মনোনীত তানোরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিলের অর্থ বিতরণ রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, ‘গুপ্তলীগ’ আখ্যা রাজশাহীতে আমিরপুর খেয়াঘাটের ইজারা স্থায়ী বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ জনের মৃত্যু মোহনীয় সাজের নেপথ্যের গল্প বললেন ফারিয়া সিংড়ায় ২লাখ টাকার নিষিদ্ধ চায়না জাল ধবংস করলো ইউএনও আলজেরিয়ার কাছে হেরে বিশ্বকাপের আগে জোর ধাক্কা নেদারল্যান্ডসের আবার বিয়ে করছেন আমির খান গরমে নিস্তেজ হয়ে পড়ছে চোখমুখ, সারারাতের জন্য রইল ৩টি ঘরোয়া পন্থা

পুলিশের ভয়ে কানের ভেতর ইয়াবা ঢুকিয়ে ফেলেন নিরব

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ১২:১০:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ১২:১০:০১ অপরাহ্ন
পুলিশের ভয়ে কানের ভেতর ইয়াবা ঢুকিয়ে ফেলেন নিরব পুলিশের ভয়ে কানের ভেতর ইয়াবা ঢুকিয়ে ফেলেন নিরব
পটুয়াখালীতে পুলিশের হাত থেকে বাঁচতে সঙ্গে থাকা ইয়াবা ট্যাবলেট তাৎক্ষণিক কানের ভেতর লুকিয়ে ফেলেন নিরব ইসলাম (১৯)। পরে সেই ইয়াবা নিয়ে ৯ দিন কাটানোর পর অসহ্য যন্ত্রণায় শেষ পর্যন্ত অস্ত্রোপচারের আশ্রয় নিতে হয়েছে তাকে। 

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে পটুয়াখালীর একটি বেসরকারি ক্লিনিকে নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. আসাদুজ্জামান রাজিব অস্ত্রোপচারের মাধ্যমে তার কান থেকে দুটি ইয়াবা ট্যাবলেট বের করেন।

জানা গেছে, মাদকাসক্তি থেকে ফেরাতে নিরবকে বুধবার (২২ এপ্রিল) পটুয়াখালীর একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করে তার পরিবার। সেখানে ভর্তির পর থেকেই নিরব কানে তীব্র ব্যথার কথা জানাতে থাকেন। পরে নিরাময় কেন্দ্র কর্তৃপক্ষের সহযোগিতায় তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নেওয়া হয়।

চিকিৎসক আসাদুজ্জামান রাজিব পরীক্ষা-নিরীক্ষা করে দেখেন, নিরবের কানের ভেতরে দুটি ট্যাবলেট আটকে আছে। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় অস্ত্রোপচারের মাধ্যমে সেগুলো বের করা হয়।

নিরব ইসলাম জানান, প্রায় ৯ দিন আগে পকেটে ইয়াবা নিয়ে রাস্তায় হাঁটার সময় তিনি জানতে পারেন সামনে পুলিশ তল্লাশি করছে। ভয়ে হাতবদল করার সুযোগ না পেয়ে দ্রুত ট্যাবলেট দুটি কানের ভেতরে ঢুকিয়ে ফেলেন। পরে বাড়িতে গিয়ে কয়েকবার চেষ্টা করেও সেগুলো বের করতে পারেননি। বিষয়টি পরিবারকে জানালে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার চেষ্টা করা হয়। কিন্তু কানে ব্যথা বেড়ে যাওয়ায় এবং অবস্থার অবনতি হওয়ায় তাকে নিরাময় কেন্দ্রে পাঠানো হয়।

ডা. আসাদুজ্জামান রাজিব বলেন, রোগীকে পরীক্ষা করে কানের ভেতরে ট্যাবলেটের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। তবে এ ধরনের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। 

তিনি আরও বলেন, কানের ভেতরে কোনো বস্তু এভাবে দীর্ঘদিন থাকলে শ্রবণশক্তি হারানোর পাশাপাশি স্থায়ী ক্ষতি হওয়ারও আশঙ্কা থাকে।

এ বিষয়ে মাদক নিরাময় কেন্দ্রটির ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান শিবলী বলেন, নিরবকে ভর্তি করার পর থেকেই তার কান দিয়ে পানি পড়ছিল এবং তিনি প্রচণ্ড ব্যথায় ছটফট করছিলেন। পরে চিকিৎসকের কাছে নেওয়া হলে এই অবাক করা বিষয়টি ধরা পড়ে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার