ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২ মোহনপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিএমডিএফ আর্থিক সহায়তায় রাসিকের প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দাওকান্দি কলেজে সংঘর্ষ: সংবাদ সম্মেলনে অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম জ্যেষ্ঠ সাংবাদিক রেজাউল করিম রাজুর মাতা রিজিয়া বেগমের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক ‘গুপ্ত রাজনীতি’ থেকে বেরিয়ে শিবিরকে প্রকাশ্যে রাজনীতি করার আহবান ছাত্রদল সভাপতির ইরানি পতাকাবাহী আরও একটি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র এখন তো আওয়ামী লীগ নেই, শিবিরের ‘গুপ্ত রাজনীতি’ করার দরকার কী বড় পর্দায় আসছে ‘কিং’, তারিখ জানালো প্রযোজনা সংস্থা তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী ও ঢাকাসহ ২৭ জেলা মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী সাতক্ষীরা ৬৩ লাখ টাকার সোনাসহ নারী আটক পুলিশের ভয়ে কানের ভেতর ইয়াবা ঢুকিয়ে ফেলেন নিরব তীব্র লোডশেডিং কবে কমবে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী রাজশাহীতে শিক্ষকের হাতে বিএনপির একাধিক নেতা লাঞ্ছিত সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সতর্কতা জারি  সৌদি পৌঁছেছেন ৩২৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন ন্যানো ইউরিয়া বিষয়ক কারিগরি উপ-কমিটির আহ্বায়ক প্রকৌশলী আহসান হাবীব

রাজশাহীতে শিক্ষকের হাতে বিএনপির একাধিক নেতা লাঞ্ছিত

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ১১:৫৯:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ০৬:৫৯:৩০ অপরাহ্ন
রাজশাহীতে শিক্ষকের হাতে বিএনপির একাধিক নেতা লাঞ্ছিত রাজশাহীতে ‘কথিত’ শিক্ষকের হাতে বিএনপির একাধিক নেতা লাঞ্ছিত
রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি কলেজের এক নারী শিক্ষকের হাতে স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী ও গন্যমান্য ব্যক্তি শারীরিকভাবে লাঞ্চিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দাওকান্দি সরকারি ডিগ্রি কলেজ চত্ত্বরে এই নজিরবিহীন ও কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে ওই নারী ও কলেজের অধ্যক্ষ আহত এবং পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

স্থানীয়রা জানান, আগামি ৪ ও ৫মে  দাওকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য তাফসীরুল কুরআন মাহফিল আয়োজন করা হয়েছে । বৃহস্পতিবার(২৪ এপ্রিল) সকালে তাফসির মাহফিলের  দাওয়াতপত্র কলেজ অধ্যক্ষ আব্দুর রাজ্জাককে দেওয়ার উদ্দেশ্যে পুলিশের সাবেক কর্মকর্তা সামাদসহ একাধিক গণ্যমান্য ব্যক্তি অধ্যক্ষের কক্ষে প্রবেশ করেন।

প্রত্যক্ষদর্শীদের দাবি,ওই সময় অধ্যক্ষের কক্ষে একান্ত আলাপচারিতায়  সময় কাটাচ্ছিলেন কথিত শিক্ষিকা আলেয়া খাতুন হীরা। হঠাৎ বহিরাগতদের প্রবেশে ক্ষিপ্ত হয়ে হীরা উপস্থিত ব্যক্তিদের ওপর চড়াও হন। সামাদ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে অধ্যক্ষ সবাইকে বসার অনুরোধ জানান। এ সময় সেখানে অধ্যাপক বুলবুল ও মান্নানসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। কিছুক্ষণ পর স্থানীয় মৎস্য ব্যবসায়ী সাহাদ আলী সেখানে উপস্থিত হলে হীরা উগ্র কণ্ঠে তাদের ‘চাঁদাবাজ’ বলে গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে তিনি সাহাদ আলীকে চড় মারলে উপস্থিত সকলে হতভম্ব হয়ে যান।

স্থানীয়দের অভিযোগ, হীরা যখন উপস্থিত ব্যক্তিদের ওপর চড়াও হচ্ছিলেন, তখন অধ্যক্ষ আব্দুর রাজ্জাক ও অধ্যাপক বুলবুল তাকে নিবৃত্ত না করে উল্টো উস্কানি দিচ্ছিলেন। তাদের প্রশ্রয়ে হীরা আরও বেপরোয়া হয়ে ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আফাজ উদ্দিনকে মারধর করে রক্তাক্ত জখম করেন। জয়নগর ইউনিয়ন (ইউপি) কৃষক দলের সভাপতি জয়নাল আবেদীন এই ন্যাক্কারজনক ঘটনার ভিডিও ধারণ করতে গেলে হীরা তার ওপর হায়েনার মতো ঝাঁপিয়ে পড়েন এবং তার স্পর্শকাতর স্থানে গুরুতর আঘাত করে মোবাইল ফোন ছিনিয়ে নেন। এছাড়া ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি এসদার আলীকেও তিনি মারধর করেন। এই খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় এবং বিক্ষুব্ধ  জনতা অধ্যক্ষ ও হীরাকে গণপিটুনি দেয়। বিক্ষুব্ধ জনতার রোষানল থেকে বাঁচতে অধ্যক্ষ অভিনব কৌশলে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা নিম্চিত করেছে।

আক্রান্ত মৎস্য ব্যবসায়ী সাহাদ আলী আক্ষেপ করে বলেন,“কলেজের পুকুর লিজের টাকা দিতে এসেছিলাম। কিন্তু ওই মহিলার ব্যবহারে আমি স্তব্ধ। তিনি আমার গায়ে হাত তুলেছেন এবং শার্টের পকেট থেকে পুকুর লিজের টাকা ছিনিয়ে নিয়েছেন।

স্থানীয় একাধিক অভিভাবক নাম প্রকাশ না করার সর্তে বলেন,আলেয়া খাতুন হীরা প্রকৃতপক্ষে কোনো শিক্ষক নন; তিনি কলেজের সাঁটলিপি মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত। তবে রাজনৈতিক প্রভাব ও বড় বড় কর্মকর্তাদের সঙ্গে আত্নীয়তার সম্পর্কের দোহাই দিয়ে তিনি কলেজের অলিখিত ‘অধ্যক্ষ’ হিসেবে খবরদারি করতেন। তার কোনো অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে লাঞ্ছিত হতে হতো। এই চাঞ্চল্যকর ঘটনার পর থেকে হীরা ও অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এবিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দন সরকার জানান, সার্কেল এএসপি স্যারসহ তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের অরাজকতা ও রাজনৈতিক নেতাদের ওপর হামলার ঘটনা সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি করেছে। দাওকান্দি ডিগ্রি কলেজের প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়ে উঠেছে এলাকাবাসী।

স্থানীয় বিএনপির এক নেতা বলেন, এই কলেজে দীর্ঘসময় অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন উপজেলা আওয়ামী লীগের  সম্পাদক মোজাম্মেল হক। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে কলেজের জমি, গাছপালা বিক্রিসহ বিভিন্নখাতে ব্যাপক অনিয়ম দুর্নীতি করেছেন মোজাম্মেল হক। সেই সময়ের হিসাবের ফিরিস্তি বারবার চাইলেও কলেজ কর্তৃপক্ষ আমাদের দেননি। উল্টো আমাদেরকে ভয় ভীতি দেখান। এমনকি ঘটনার দিনে কলেজের শিক্ষক আলেয়া খাতুন হীরা প্রথমে আমাদের উপরে হামলা করে এবং কয়েকজন নেতাকর্মীকে চড়-থাপ্পড় মারেন। যার ফলশ্রুতিতে নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে কয়েকজন শিক্ষকের সঙ্গে বিরোধে জড়িয়ে অফিসের কিছু আসবাবপত্র ভাঙচুর করেছে।

এবিষয়ে জানতে চাইলে  এসব অভিযোগ অস্বীকার করে প্রদর্শক আলেয়া খাতুন হীরা বলেন, যারা এসেছিলেন, তারা মাহফিলের নামে চাঁদা আদায়ের চেষ্টা করছিলেন। অধ্যক্ষকে রক্ষা করতে গিয়ে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে এবং তারা তাকে মারধর করেছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমডিএফ আর্থিক সহায়তায় রাসিকের প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএমডিএফ আর্থিক সহায়তায় রাসিকের প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত