ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও ‘যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন’ ময়মনসিংহে দোকানে ঢুকে রাব্বি হত্যা: ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার কসবা ও কুমিল্লার সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে দুই বগির মাঝে পড়ে যুবকের মৃত্যু কক্সবাজারে আবাসিক হোটেল থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী পুকুরে গোসলে নেমে দুই বোনসহ ৩ শিশুর মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু বাঘারপাড়ায় পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু, নিহত দুই বোন

সংসদ ও রাজপথের আন্দোলন একাকার হলে ‘বালুর বাধ’ দিয়ে থামানো যাবে না: জাামায়াত আমির

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ১১:১৭:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ১১:১৭:৩৭ অপরাহ্ন
সংসদ ও রাজপথের আন্দোলন একাকার হলে ‘বালুর বাধ’ দিয়ে থামানো যাবে না: জাামায়াত আমির ছবি: সংগৃহীত
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার বিকেলে এই সমাবেশে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান হুশিয়ারি দিয়ে বলেছেন, গণভোটের রায় মানা না হলে আন্দোলন থামবে না। সংসদ ও রাজপথের আন্দোলন একাকার হলে কোনো বালুর বাধ দিয়ে সেই স্রোত ঠেকানো সম্ভব হবে না।

সমাবেশে শফিকুর রহমান অভিযোগ করেন, নির্বাচনের নামে তামাশা করে সরকার টিকে আছে। তিনি বিএনপিকেও ইঙ্গিত করে বলেন, তারা গণভোটের প্রস্তাব দিয়ে এখন অবস্থান পরিবর্তন করেছে। ১৯৭১ সালে গণরায় অস্বীকারের যে পরিণতি হয়েছিল, এবারও তেমনটি হতে পারে বলে তিনি সতর্ক করেন।

বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকার গায়ের জোরে গণভোটের রায় এড়াতে চাইলে পরিণতি ভয়াবহ হবে। এলডিপির চেয়ারম্যান অলি আহমদ নির্বাচন কমিশন ও সরকারের কঠোর সমালোচনা করেন। এবি পার্টির মজিবুর রহমান মনজু বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশে নতুন সংকট তৈরি হবে।

সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বিএনপিকে তাদের ঐতিহ্যের রাজনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা না করার আহ্বান জানান। এছাড়া সরকারের কূটনৈতিক ব্যর্থতা ও ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়েও তিনি কঠোর সমালোচনা করেন।

এই সমাবেশে ১১ দলীয় ঐক্যজোটের নেতারা বর্তমান সরকারের পতন ও গণভোট বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, সরকারের কথার বরখেলাপের কারণে দেশের মানুষ শান্তিতে নেই। অবিলম্বে দাবি না মানলে রাজপথ উত্তাল করে তোলার ঘোষণা দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর  নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০

রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০