ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল হাজার স্বপ্ন, হাজার হাসি, হাজার আনন্দের এক নতুন যাত্রা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি চট্টগ্রামে ১১৮ বোতল বিদেশি মদসহ আটক ১, প্রাইভেটকার জব্দ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ ফেনীতে ২১.৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

'উফ! দুধের মতো শরীর', তামান্নার প্রশংসা করে ট্রোলড অন্নু কাপুর

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ১১:০৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ১১:০৭:০৩ অপরাহ্ন
'উফ! দুধের মতো শরীর', তামান্নার প্রশংসা করে ট্রোলড অন্নু কাপুর ছবি: সংগৃহীত
২০২৫ সালে দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়াকে নিয়ে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল বিনোদন দুনিয়া। অন্নু কাপুরের সেই ‘দুধিয়া বদন’ বা ‘দুধের মতো শরীর’ মন্তব্য ঘিরে ধেয়ে এসেছিল তীব্র কটাক্ষ। দীর্ঘ নীরবতার পর সম্প্রতি একটি পডকাস্টে সেই পুরনো বিতর্ক নিয়ে মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা, পরিচালক তথা সঙ্গীতশিল্পী অন্নু কাপুর।

বিতর্কের সাফাই দিয়ে অন্নু জানান, গত বছর আমেরিকায় একটি শো চলাকালীন ক্রিয়েটিভ টিমের পরামর্শে তিনি ‘আজ কি রাত’ গানটি শোনেন। গানটির কম্পোজিশন এবং তামান্নার নাচের প্রশংসা করলেও তাঁর কোনও কুরুচিকর উদ্দেশ্য ছিল না। অন্নুর অভিযোগ, মাতৃভাষায় মন্তব্য করার কারণেই সেটিকে ‘যৌনগন্ধী’ হিসেবে দেখা হয়েছে। তাঁর দাবি, “এই কথাটাই যদি ইংরেজিতে ‘মিল্কি বডি’ বলতাম, তবে হয়তো কোনও সমস্যা হতো না। হিন্দি বা উর্দুতে বলেছি বলেই আমাকে ‘বুড়ো’ বলে ট্রোল করা হয়েছে।”

৭১ বছর বয়সী এই অভিনেতা আরও স্পষ্ট করেন যে, কারও শারীরিক সৌন্দর্যের প্রশংসা করা মানেই তাঁর চরিত্রকে কলুষিত করা নয়। তাঁর কথায়, “তামান্না আমার সন্তানসম। কোনও লালসা থেকে আমি এই মন্তব্য করিনি। যদি কোনওদিন তামান্না নিজে এসে বলে যে তাঁর খারাপ লেগেছে, তবে আমি তাঁর পা ধরে ক্ষমা চাইতে রাজি আছি।” যদিও তামান্না আগেই জানিয়েছিলেন যে এই ধরনের তকমা তাঁর পছন্দ নয়।

পুরনো প্রসঙ্গ টেনে অন্নু তামান্নাকেও পাল্টা খোঁচা দিতে ছাড়েননি। অভিনেত্রী এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন যে তাঁর গানটি এতটাই জনপ্রিয় যে বাচ্চারাও সেটি শুনে ঘুমিয়ে পড়ছে। এর পরিপ্রেক্ষিতে অন্নু প্রশ্ন তোলেন, “কত বছর বয়সী বাচ্চারা এই গান শুনে ঘুমায়? সত্তর বছরের বাচ্চাও তো হতে পারে!” নিজের অবস্থানে অনড় থেকে অন্নু কাপুর জানান, তিনি কেবল একজন গুণগ্রাহী হিসেবেই প্রশংসা করেছিলেন এবং একে বিতর্কিত রূপ দেওয়া অনুচিত।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক