ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ১০:২৪:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ১০:২৪:০০ অপরাহ্ন
নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২
নোয়াখালীর সেনবাগে সড়কে দাঁড়িয়ে থাকা একটি সিমেন্টবাহী কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কায় ট্রাকচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন মন্ডল। এর আগে, একই দিন সকাল ৭টার দিকে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন, পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার অলংকারকাঠি গ্রামের বাসিন্দা ট্রাকচালক মো. আল আমিন (৫৫) এবং বরিশাল জেলার বাসিন্দা নার্সারি ব্যবসায়ী মো. ফয়সাল (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আল আমিন দীর্ঘদিন ধরে নোয়াখালীর বিভিন্ন নার্সারিতে গাছের চারা সরবরাহ করতেন। শুক্রবার ভোরে ট্রাকে করে চারা নিয়ে জেলা শহর মাইজদীর উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে সেনবাগ রাস্তার মাথা এলাকায় একটি শাহ সিমেন্টের কাভার্ডভ্যান সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটির পেছনে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই আল আমিন ও ফয়সাল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে দুজনই মারা যান।

এ সময় ট্রাকের সামনের আসনে থাকা আরও একজন গুরুতর আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই মিল্টন মন্ডল আরও বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত