ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ- ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ১০:২১:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ১০:২১:১৪ অপরাহ্ন
মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ- ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ- ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী
এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে জ্বালানি তেলের কোনো বাস্তব সংকট নেই; বরং অসাধু ব্যবসায়ীদের মজুতদারি ও কালোবাজারির কারণেই কৃত্রিম সংকট তৈরি হয়েছে। এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের সহায়তা বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি সত্ত্বেও বাংলাদেশের তেল সরবরাহে কোনো ঘাটতি নেই। একটি চক্র কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে, যা দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জন্য ক্ষতিকর।

তিনি আরও জানান, দেশের উন্নয়নে নতুন পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে এবং তারেক রহমান-এর নেতৃত্বে অর্থনীতিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থসহ প্রায় ২০ কোটি টাকার সহায়তা বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য বরাদ্দপত্র প্রদান করা হয়।

এ সময় জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড