ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

​রাজশাহীতে উচ্ছেদের আশঙ্কায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ০৯:০৫:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ০৯:০৫:৩৪ অপরাহ্ন
​রাজশাহীতে উচ্ছেদের আশঙ্কায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক ​রাজশাহীতে উচ্ছেদের আশঙ্কায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক
রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকার পাবনাপাড়ায় উচ্ছেদের আশঙ্কায় থাকা ভূমিহীনদের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

শুক্রবার (রাত ৮টা) তিনি সরেজমিনে ওই এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় রাসিক প্রশাসক বলেন, মাত্র চার ঘণ্টার নোটিশে দীর্ঘদিনের বসতবাড়ি থেকে ভূমিহীনদের উচ্ছেদের চেষ্টা অত্যন্ত দুঃখজনক। তিনি জোর দিয়ে বলেন, রাজশাহী একটি শান্তিপ্রিয় নগরী। এখানে আমরা সবাই একটি পরিবারের মতো বসবাস করি। এই পরিবারের একটি অংশকে আঘাত করা হবে, এটি মেনে নেওয়া যায় না।

তিনি আরও জানান, বিষয়টি তদন্তে জেলা প্রশাসক (ডিসি), সহকারী কমিশনার (ভূমি)সহ সংশ্লিষ্টদের সমন্বয়ে একটি টিম গঠন করা হবে। ওই টিম ঘটনাটি খতিয়ে দেখে দ্রুত সমাধানের সুপারিশ দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রাসিক প্রশাসক বলেন, “আমাদের অভিভাবক মাননীয় ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু মহোদয়ের সঙ্গে ইতোমধ্যে আমি কথা বলেছি। আপনারা তাঁর কাছেও গেছেন এবং তিনি আপনাদের আশ্বাস দিয়েছেন। আশা করি, শান্তিপূর্ণভাবে আপনাদের সমস্যার সমাধান হবে। আমিও আপনাদের পাশে আছি।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তবে প্রশাসনের হস্তক্ষেপে শান্তিপূর্ণ সমাধানের আশায় রয়েছেন ক্ষতিগ্রস্তরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার