ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও এসকাফ সিরাপ-গ্রেফতার ৩ এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার ‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ মুদি দোকানির প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাতক্ষীরা ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঝিনাইদহে বাবা-ছেলের একসঙ্গে ইয়াবা সেবন রাস্তা থেকে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে আখক্ষেতে ধর্ষণচেষ্টার অভিযোগে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্ত্রীকে হাত-পা বেঁধে, চুল কেটে রাতভর নির্যাতন মাদকসেবীর তিন বছর ধরে বিদেশে স্বামী, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী সাতক্ষীরায় ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন প্রবাসীর জমানো টাকা নিয়ে উধাও স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে ৫ বছরের শিশু

গাইবান্ধায় অষ্টম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু, প্রেমের সম্পর্ক ঘিরে চাঞ্চল্য

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ০৯:০০:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ০৯:০০:১২ অপরাহ্ন
গাইবান্ধায় অষ্টম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু, প্রেমের সম্পর্ক ঘিরে চাঞ্চল্য গাইবান্ধায় অষ্টম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু, প্রেমের সম্পর্ক ঘিরে চাঞ্চল্য
গাইবান্ধা সদর উপজেলায় মোনালিসা আক্তার (১৫) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (রাত) উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোরমনই এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোনালিসা ওই এলাকার হান্নান মিয়ার মেয়ে এবং স্থানীয় এনএইচ মডার্ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। একই বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র শ্রাবণের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত মঙ্গলবার তারা বাড়ি থেকে পালিয়ে যায়। এ ঘটনায় মেয়ের পরিবার সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

পরে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে মোনালিসাকে উদ্ধার করে তার বড় বোন লিমার বাড়িতে রাখা হয়। সেখানেই বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। পরিবারের দাবি, স্থানীয় চিকিৎসক এরশাদ মিয়াকে বাড়িতে ডেকে এনে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানি শুক্রবার দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “একই বিদ্যালয়ে পড়াশোনার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল।”

অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুণ্ডু জানান, ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান

রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান