ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬ , ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈল ৫০ শয্যার হাসপাতালে দ্বিগুন রোগী: চিকিৎসাসেবায় হিমশিম রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৩জনের কারাদন্ড বর্ষার শুরুতেই ভক্ত ও দর্শনার্থীদের ভীড়ে উৎসবমুখর চলনবিলর তিশিখালীর মাজার পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম রাণীশংকৈলের রাজমনির মৃত্যু ঘিরে রহস্য, পাবনায় ছাত্রী নিবাস থেকে মরদেহ উদ্ধার ট্রাফিক আইন প্রতিপালনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি জাসাস নেতৃবৃন্দের সঙ্গে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের মতবিনিময় রাজপাড়া থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার মাদক কারবারি শাহ পরান ও আলামিন সারাক্ষণ মদের নেশায় ডুবে থাকেন মৌনী স্বামীকে ছেড়ে অন্যের সঙ্গে থাকার ‘শাস্তি’! তরুণীকে বিবস্ত্র করে মার খামেনেইয়ের কফিনের পাশেই রয়েছে ছোট্ট সেই কফিন নিহত হয় ১৪ মাসের নাতনিও ‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার

রাজশাহীতে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০৮:৩২:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০৮:৩২:৩৯ অপরাহ্ন
রাজশাহীতে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে  শিক্ষার্থীদের বিক্ষোভ রাজশাহীতে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
রাজশাহীতে এইচএসসি পরীক্ষা অন্তত দুই মাস পেছানোর দাবিতে শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী।

মঙ্গলবার (১৭ জুন) দুপুর পৌনে ১টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের সামনে তারা অবস্থান নিয়ে বিক্ষোভ ও গেট অবরুদ্ধ করার চেষ্টা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে শিক্ষার্থীরা মূল ফটকের সামনে অবস্থান নিলেও কিছুক্ষণ পর ফটক অতিক্রম করে ভেতরে প্রবেশ করে এবং তালাবদ্ধ করে দেয়। নামাজের সময় মুসল্লিদের প্রবেশে বাধা সৃষ্টি হলে পুলিশ ও মুসল্লিরা একত্র হয়ে তাদের গেটের বাইরে সরিয়ে দেয়। পরে তারা আবার ভেতরে প্রবেশ করে আন্দোলন চালিয়ে যেতে থাকে।

এসময় শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে প্রায় ৪০ মিনিট আলোচনা করে। আলোচনার পর তারা জানায়, আগামী ১৯ জুনের মধ্যে আন্তঃশিক্ষা বোর্ডগুলো পরীক্ষা পেছানোর বিষয়ে আলোচনায় বসবে এবং তারপর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

শিক্ষার্থীরা অভিযোগ করে, দেশে করোনা সংক্রমণ ফের বাড়ছে। এমন পরিস্থিতিতে পরীক্ষা নিলে শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়বে। তারা অন্তত দুই মাস পরীক্ষার সময় পেছানোর দাবি জানান এবং জানান, দেশের বিভিন্ন স্থানে একই দাবিতে আন্দোলন চলছে।

শিক্ষার্থীরা আরও জানান, বোর্ডগুলো যদি তাদের দাবির পক্ষে অবস্থান নেয়, তাহলে তারা শিক্ষা মন্ত্রণালয় ও উপদেষ্টার সঙ্গে আলোচনা করবে।

ঘটনার সময় শিক্ষা বোর্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। শেষ পর্যন্ত বেলা ২টা ২০ মিনিটে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করে।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি পরীক্ষা সারাদেশে শুরু হওয়ার কথা রয়েছে ২৬ জুন থেকে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম

পুলিশ কমিশনার ফয়েজুল কবিরের নেতৃত্বে বদলে যাচ্ছে আরএমপির কার্যক্রম