ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬ , ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুরুদাসপুরে নারীসহ গ্রেফতার যুবদল নেতাকে বহিষ্কার রাণীনগরে হাসপাতালে বৃদ্ধের মৃত্যু তানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বিতরণ ঈশ্বরদীর মুলাডুলি উচ্চ বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী অসুস্থ: তদন্তে ৫ সদস্যের কমিটি, দুই ছাত্রী রামেকে ভর্তি মায়ের ছায়া হারালেন স্বেচ্ছাসেবক দল নেতা মেরাজ: রামেক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ বাঘায় ফেসবুকে মাদক ব্যবসায়ীর ভূয়া তালিকা: আতঙ্কে সাধারণ জনগণ! নগরীকে নতুনভাবে ঢেলে সাজাতে চাই, রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসক মান্দায় অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহের উদ্বোধন ফেনীতে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি আলাউদ্দিন গ্রেফতার বানেশ্বরে আম-লিচু বুকিং নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত মতিহারে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা চারঘাটে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক 'কান'-এর রেড কার্পেটে 'ডেবিউ' তারা সুতারিয়ার! সাজে কান মাতিয়ে দিলেন আলিয়া ভট্ট প্রকল্প বাস্তবায়নে মনোযোগ দিতে বললেন ডিসি আসমা শাহীন হজযাত্রীকে বিদায় জানানোর সময় যে দোয়া পড়বেন কোটি টাকা দিলে কেস থেকে নাম উঠিয়ে দেবে: সাকিব দিল্লিতে বাসের ভেতরে গণধর্ষণ নুন-জলে পা ডুবিয়ে রাখলেই কমবে স্ট্রোকের ঝুঁকি! শি’র সঙ্গে ট্রাম্পের দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠকে কী আলোচনা হলো

মেয়ের সঙ্গে তিন বছরের টানাপোড়েন, অভিজ্ঞতা জানালেন কাজল

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ০৮:০৯:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ০৮:০৯:০৫ অপরাহ্ন
মেয়ের সঙ্গে তিন বছরের টানাপোড়েন, অভিজ্ঞতা জানালেন কাজল মেয়ের সঙ্গে তিন বছরের টানাপোড়েন, অভিজ্ঞতা জানালেন কাজল
বলিউড অভিনেত্রী কাজল সম্প্রতি তাঁর জেন-জি মেয়েকে বড় করে তোলার অভিজ্ঞতা ও মা-মেয়ের সম্পর্কের কঠিন সময় নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানিয়েছেন, মেয়ে নিসা দেবগণ-এর সঙ্গে প্রায় তিন বছর ধরে তাঁদের সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলেছে এবং সে সময় নিয়মিত ঝগড়াও হয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল বলেন, মেয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ধীরে ধীরে গড়ে তুলতে হয়েছে। তিনি জানান, “ওর সঙ্গে আমার অনেক কথা হয়। আমি ওকে বিভিন্ন বিষয় বুঝিয়ে বলি। আমাদের সম্পর্কটা তিল তিল করে তৈরি করতে হয়েছে। যখন ওর বয়স বারো বছর, তখন হরমোনজনিত পরিবর্তনের কারণে সবকিছু এলোমেলো হয়ে যায়।

তিনি আরও বলেন, সেই সময়ে মা-মেয়ে প্রায়ই অযৌক্তিক আচরণ করতেন এবং সারাক্ষণ ঝগড়া লেগেই থাকত। পরে নিজেকে সংযত করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি। কাজলের ভাষায়, শেষ পর্যন্ত বড় হিসেবে আমিই শক্ত হলাম। ভাবলাম, আমাকে আরও যুক্তিবাদী হতে হবে। সিদ্ধান্ত নিলাম ঝগড়া না করে ওর সঙ্গে কথা বলার চেষ্টা করব।

এই অভিনেত্রী জানান, মেয়ের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে তিনি ধৈর্য ধরে কথা বলে গেছেন। “যতক্ষণ না ও আমার কথা শুনতে শুরু করে, ততক্ষণ আমি কথা বলে গেছি এবং ওকে বোঝার চেষ্টা করেছি,” বলেন তিনি।

কাজলের মতে, অভিভাবক হিসেবে ওই তিন বছর ছিল অত্যন্ত কঠিন সময়। তিনি বলেন, প্রায় তিন বছর আমরা দু’জনেই ভুগেছি। এমন অবস্থাও ছিল, যখন কেউ কারও সঙ্গে কথা বলতে চাইতাম না।

তবে সময়ের সঙ্গে পরিস্থিতির পরিবর্তন ঘটে। দীর্ঘ আলোচনার মাধ্যমে সম্পর্কের উন্নতি হয় বলে জানান তিনি। কাজল বলেন, “আমি বুঝতে পারলাম, বিষয়টা শুধু আমার বেশি কথা বলার ওপর নির্ভর করছে না; বরং চুপচাপ বসে ওর কথা শোনার ওপর নির্ভর করছে।

তিনি যোগ করেন, সন্তানের কথা মন দিয়ে শোনা এবং তাকে নিজের মত প্রকাশের সুযোগ দেওয়াই সম্পর্কের উন্নতির মূল চাবিকাঠি। এটাই সবচেয়ে বড় পরিবর্তন এনেছে এবং এটাই আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা বলেন তিনি।

উল্লেখ্য, নিসা দেবগণ সম্প্রতি ২৩ বছরে পা দিয়েছেন। কাজল ও তাঁর স্বামী অজয় দেবগণ একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁদের মেয়ের অভিনয়ে আসার আগ্রহ নেই। তবুও গ্ল্যামার জগতে আলোচনায় থাকেন নিসা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তিন দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

তিন দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী