ঢাকা , মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ , ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আবেদন জানিয়ে রাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান লালপুরে আদম আলী শিক্ষা বৃত্তির সনদ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে হড়গ্রাম নতুনপাড়া চারখুটা মোড় জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩০ কাটাখালিতে গাঁজাসহ মাদক কারবারী শুকটা গ্রেপ্তার তোর বাবাকে মারতে চাইনি কিন্তু ছুরিকাঘাত বেশি হয়ে গেছে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ নাটোরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৫ম শ্রেণির ছাত্রের বিষপান মোহনপুরে উপকারীভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন এমপি মিলন তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি রাণীনগরে বালতির পানিতে ঢুবে শিশুর মৃতু রাণীনগরে ভেকু মেশিনে বিদ্যুতের ছেঁড়া তারে শিশু নিহত ৯জনের নামে মামলা বিশ্বনাথে জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ গোদাগাড়ীতে বাল্যবিয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা রাণীশংকৈল পৌর পরিষদের সদস্যরা জানে না বরাদ্দের খবর, চলছে নয়ছয়ে চেষ্টা আত্রাইয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত স্ত্রীকে মাটিচাপা দিয়ে ‘নাটক’ সাজালেন স্বামী  দেশের সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৭ জনের মৃত্যুদণ্ড

বিয়েতে ‘কবুল’ তিনবার বলতে হয়?

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ০৭:৫৮:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ০৭:৫৮:৪১ অপরাহ্ন
বিয়েতে ‘কবুল’ তিনবার বলতে হয়? ছবি: সংগৃহীত
ইসলামে নারী ও পুরুষের পরস্পরের বৈধ সম্পর্কের একমাত্র মাধ্যম বিয়ে। এর মাধ্যমে বংশ বিস্তার হয়। এটি মহান আল্লাহর এক বিশেষ নেয়ামত ও রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর গুরুত্বপূর্ণ একটি সুন্নত।

বিয়ে শুদ্ধ হওয়ার জন্য ইজাব-কবুল আবশ্যক। এর মাধ্যমেই বিয়ে সম্পাদন হয়। কোনো ছেলে কোনো মেয়েকে বলে- ‘‌আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিচ্ছি’ আর মেয়ে যদি এ প্রস্তাবের উত্তরে বলে ‘কবুল করলাম’ তবে কি এ বিয়ে সম্পাদন হয়ে যাবে? বিয়ে শুদ্ধ হওয়ার জন্য কি তিনবার কবুল বলতে হয়?
 
ইসলামি শরিয়তে বিয়ের পদ্ধতি হলো, দুজন সাক্ষীর উপস্থিতিতে এক পক্ষ ইজাব করেন (প্রস্তাব দেন), আরেক পক্ষ গ্রহণ করেন (কবুল করেন)- এভাবে বিয়ে সম্পন্ন হয়। ইজাব-কবুলের মাধ্যমে বিয়ে হওয়ার শর্তঃ
 
এক. পাত্র-পাত্রীকে প্রাপ্ত বয়স্ক, জ্ঞানসম্পন্ন মুসলমান হতে হবে।
 
দুই. পাত্র-পাত্রী নিজ সম্মতিতে ‘ইজাব-কবুল’ বলবে এবং উভয়ে পরস্পর নিজ নিজ কানে শুনতে হবে। অভিভাবক কিংবা প্রতিনিধির মাধ্যমে বিয়ে অনুষ্ঠিত হলে অভিভাবকরা ছেলের প্রস্তাব মেয়েকে বলবে, মেয়ের ‘কবুল’ বলার শব্দ প্রতিনিধিদের নিজ কানে শুনতে হবে।
 
তিন. বিয়ের ‘ইজাব-কবুল’ শোনার জন্য দুজন প্রাপ্তবয়স্ক, জ্ঞানবান সাক্ষী কিংবা একজন পুরুষ ও দুজন জ্ঞানবান, প্রাপ্তবয়স্ক নারী বিয়ের মজলিসে নিজ কানে শুনতে হবে।
 
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, 
 
أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏لاَ تُنْكَحُ الأَيِّمُ حَتَّى تُسْتَأْمَرَ وَلاَ تُنْكَحُ الْبِكْرُ حَتَّى تُسْتَأْذَنَ.‏ قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ إِذْنُهَا قَالَ أَنْ تَسْكُتَ অর্থ: কোন বিধবা নারীকে তার স্পষ্ট সম্মতি বা নির্দেশনা ছাড়া বিয়ে দেয়া যাবে না এবং কুমারী নারীকে তার অনুমতি ছাড়া বিয়ে দেয়া যাবে না। সাহাবিরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল! কীভাবে অনুমতি নেবো? রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তার চুপ থাকাটাই অনুমতি গণ্য হবে। (বুখারি; মুসলিম)
 

তবে আগে বিবাহিত বা কুমারী কারও ক্ষেত্রেই বিয়েতে সম্মতি জানাতে ‘কবুল’ বলা আবশ্যক নয়। অভিভাবক পাত্রীর সম্মতি নিয়ে দুজন সাক্ষীর উপস্থিতিতে নিজে বা যিনি বিয়ে পড়াবেন তার মাধ্যমে প্রস্তাব দেবেন, পাত্র ‘কবুল করলাম’ বললে বিয়ে হয়ে যাবে।
 
ইদানীং অনেক বিয়েতে পাত্রীকে সাক্ষীদের সামনে তিনবার কবুল বলানো হয়। এতে তিনি লজ্জায় পড়েন, তার পর্দাও ক্ষুণ্ন হয়। এটা অপ্রয়োজনীয় রীতি। বিয়ের মজলিসে পাত্রীর পক্ষ থেকে প্রস্তাবের পর পাত্রের একবার ‘কবুল করলাম’ বলাই যথেষ্ট।
 
কিছু লোকের ধারণা ‘কবুল’ শব্দ উচ্চারণ না করে তাহলে বিয়ে শুদ্ধ হবে না। এ ধারণাটি ভুল। মূল বিষয় হলো, সম্মতি জ্ঞাপন করা। এখন কবুল শব্দ ছাড়া যদি ‘আলহামদুলিল্লাহ আমি গ্রহণ করলাম’ বা এজাতীয় শব্দ উচ্চারণ করে তাহলেও সেটা সম্মতি বোঝাবে। বিয়ে শুদ্ধ হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর

রাবি’র ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: মেধাবী শিক্ষার্থীদের ১০ লক্ষ টাকার ‘এফ রহমান গোল্ড মেডেল’ দেওয়ার ঘোষণা ভূমিমন্ত্রীর