ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​রাজশাহীতে উচ্ছেদের আশঙ্কায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক গাইবান্ধায় অষ্টম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু, প্রেমের সম্পর্ক ঘিরে চাঞ্চল্য গাইবান্ধার প্রেমিক যুগলের বিষপান: প্রেমিকা মারা যাওয়ার পাঁচ দিন পর প্রেমিকের মৃত্যু বাংলাদেশে হাম পরিস্থিতি উচ্চ ঝুঁকিপূর্ণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা, জরুরি পদক্ষেপের আহ্বান রাজশাহীর বুলুনপুরে ড্রেন না থাকায় জলাবদ্ধতা: দ্রুত সমাধানের নির্দেশ রাসিক প্রশাসকের ভুল সংরক্ষণেই দ্রুত নষ্ট হচ্ছে ফল-সবজি, জানালেন বিশেষজ্ঞরা মেয়ের সঙ্গে তিন বছরের টানাপোড়েন, অভিজ্ঞতা জানালেন কাজল বিয়েতে ‘কবুল’ তিনবার বলতে হয়? কলেজ শিক্ষকের সঙ্গে বিএনপি নেতার বিরোধের যে ছবি গণমাধ্যমে আসেনি রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম ​১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন আত্রাইয়ে এলজিইডি অফিসে তথ্য চাইতে গিয়ে দুই সাংবাদিক হেনস্তা: ক্ষোভে সাংবাদিক মহল রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে: রাসিক প্রশাসক তানোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন সিংড়ায় জমিজমা বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আহত-৩০ চাঁপাইনবাবগঞ্জে সব ধরনের বাস চলাচল বন্ধ ৩০ বছর পর ‘নো কিসিং পলিসি’তে ইতি কাজলের রাজশাহীতে সামাজিক ও পরিবেশ ন্যায়বিচার নিশ্চিতের দাবীতে মানববন্ধন দিনাজপুরে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ উদ্ধার জুমার দিনে দোয়া কবুলের বিশেষ সময়গুলো

রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ০৭:৪৯:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ০৭:৪৯:৫৮ অপরাহ্ন
রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম রাণীনগরে এই প্রথম পরীক্ষামূলক পান চাষ শুরু করেছেন চাষি শহিদুল ইসলাম
নওগাঁর রাণীনগরে বিভিন্ন ফসলের পাশাপাশি এই প্রথম পরীক্ষামূলক ভাবে পান চাষ শুরু করেছে প্রগতিশীল চাষি শহিদুল ইসলাম। রাণীনগরে ধানের জন্য বিখ্যাত হওয়ায় চাষিরা শুধুমাত্র ইরি-বোরো ও আমন ধানের উপর নির্ভরশীল হয়ে থাকে। কিন্তু চাষি শহিদুল ইসলাম এক মুখী ফসলের কাছ থেকে কিছুটা বের হয়ে লাভজনক ফসল হিসেবে পান চাষ শুরু করেছে। তার পান চাষের বয়স এক বছর হওয়ায় ইতি মধ্যে প্রায় ৬ বার পানের বরজ থেকে পান তুলে বাজারে বিক্রি করা হয়। যে পরিমান বিক্রি হয়েছে তাতে আশার আলো দেখছেন তিনি। তাই আগামী দিনে আরো কিছু জমিতে পান চাষের পরিধি বাড়িয়ে দিবেন বলে জানান। ইতি মধ্যে এলাকায় নতুন ফসল পান চাষ দেখতে আদর্শ ও উদ্যোমী কিছু কৃষক দেখতে আসলেও কৃষি বিভাগের কোন কর্মকর্তা তার পান চাষ দেখতে আসেনি। তবে কৃষি বিভাগের পক্ষ থেকে কারিগরি প্রশিক্ষন ও সহযোগীতা করলে অবশ্যয় পান চাষের সফলতার মুখ দেখবে চাষি শহিদুল। পান একটা লাভজনক ফসল। সারা বছরই এখান থেকে টাকা আসে। 

জানা গেছে, উপজেলার একডালা ইউনিয়নের টং গ্রামের মৃত সাদেক আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫) একজন প্রগতিশীল কৃষক। ধানসহ বিভিন্ন সবজি চাষ করে প্রায় সারা বছরই ব্যস্ত সময় পার করেন। গত ১০ বছর আগে তার ছেলে ইমনকে রাজশাহীর বানেশ্বর এলাকায় বিয়ে দেয়। সে সূত্র ধরে মাঝে মধ্যে আত্নীয়তা রক্ষায় ওই এলাকায় ছেলের শ্বশুর বাড়িতে যাতেন। ওই এলাকায় পান চাষ দেখে কিছুটা উৎসাহী হয়ে ছেলের শ্বশুর বাড়ির লোকজনের পরামর্শ এবং প্রত্যক্ষ সহযোগীতায় এক বছর আগে টং মৌজার তার পৈত্রিক ৭শতক জমিতে পান চাষ শুরু করে শহিদুল। প্রথম থেকে নিজেই পানের পরিচর্যা করে ধীরে ধীরে বড় করে তোলেন। পান গাছে কোন ধরণের রোগবালাই দেখা দিলে ছেলের শ্বশুর বাড়ির লোকজনের সহযোগীতা নিতেন চাষি শহিদুল। চার মাসের মাথায় প্রথমে পানের বরজ থেকে প্রায় ১৫ হাজার টাকার পান বিক্রি করেনতিনি। সব মিলে এই জমি থেকে বছরে প্রায় ৯০ হাজার টাকার পান বিক্রি হওয়ায় পান চাষের উজ্জল সম্ভবনা দেখছেন তিনি| সরকারি সহযোগীতা পেলে ধানসহ অন্যান্য ফসলের চাষ কিছুটা কমে দিয়ে পান চাষের দিকে বেশি মনোযোগী হবেন এমনটাই জানান চাষি শহিদুল ইসলাম।  ​​বর্তমানে পানের বরজে ফলন বেশ ভালো হচ্ছ।  প্রতি ১৫ দিন পরপর বরজ থেকে প্রায় ১৪ হাজার টাকার বিক্রি হয়। আমার বরজের পান সুসাদু। বাজারে এর আলাদা কদর রয়েছে এবং দিন দিন এই পানের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।

রানীনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তাকিমা খাতুন বলেন, এখানে পানের বরজ আছে কি না তা আমার জানা ছিলো না। এটা এই প্রথম আপনাদের মাধ্যমে জানলাম। তবে বিষয়টি অত্যান্ত  ইতিবাচক। আমি নিজে ওই পানের বরজটি পরির্দশনে যাবো এবং কৃষক শহিদুলকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা  ও পরার্মশ প্রদান করবো। যেহেতু এখানে পান চাষ একেবারেই নাই। তাই কৃষকরা সাধারণত সরাসরি পরামর্শ পান না। কিন্তু শহীদুল ইসলামের মতো প্রগতিশীল কৃষক এই উপজেলায় পান চাষে নতুন সম্ভাবনা তৈরি করছে। আশাকরি আগামীতে আরো ভালো করবে।   

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কলেজ শিক্ষকের সঙ্গে বিএনপি নেতার  বিরোধের যে ছবি গণমাধ্যমে আসেনি

কলেজ শিক্ষকের সঙ্গে বিএনপি নেতার বিরোধের যে ছবি গণমাধ্যমে আসেনি