ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে: রাসিক প্রশাসক

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ০৭:৪২:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ০৭:৪২:৪৯ অপরাহ্ন
রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে: রাসিক প্রশাসক রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে: রাসিক প্রশাসক
রাজশাহীতে সোনালী অতীত ক্লাব আয়োজিত রাঙ্গাপরী ডেভেলপার্স অ্যান্ড প্রপার্টিজ মাস্টার্স কাপ ফুটবল (এমসিএফ) টুর্নামেন্ট -২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে হাইটেক পার্ক সংলগ্ন মিনি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ফুটবল টুর্নামেন্ট এর দ্বিতীয় আসরের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন,  মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী। তিনি খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নিতে খেলোয়াড়দের উৎসাহিত করছেন। ক্রীড়াক্ষেত্রে নতুন প্রতিভা অন্বেষণ ও বিকাশে সরকার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি গ্রহণ করেছে।

রাজশাহীর ক্রীড়াক্ষেত্রকে সামনের দিকে এগিয়ে নেওয়া হবে উল্লেখ করে রাসিক প্রশাসক বলেন, অতীতে রাজশাহীর ক্রীড়াঙ্গন থেকে বহু জাতীয় পর্যায়ের খেলোয়াড় উঠে এসেছে। সেই ধারাবাহিকতা বজায় রাখতে ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, রাজশাহীর উন্নয়নে অসমাপ্ত অনেক কাজ রয়েছে, সেগুলো দ্রুত সম্পন্ন করা হবে। হাইটেক পার্কের সামনে গুলজারবাগ লেকে দৃষ্টিনন্দন ফোয়ারা স্থাপন করা হবে, যা ভবিষ্যতে একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে পরিণত হবে।

রাসিক প্রশাসক আরও বলেন, রাজশাহী নগরী ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ হিসেবে ইতোমধ্যে সুনাম অর্জন করেছে। এই সুনাম আরও বৃদ্ধি করে বিশ্ব দরবারে রাজশাহীকে তুলে ধরতে চাই। পাশাপাশি, রাজশাহী মহানগরীকে দেশের শ্রেষ্ঠ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এ সময় হাইটেক পার্ক সংলগ্ন মিনি স্টেডিয়ামের গেট ও গ্যালারি নির্মাণে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন রাসিক প্রশাসক।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাপরী ডেভেলপার্স অ্যান্ড প্রপার্টিজ এর ম্যানেজিং ডিরেক্টর মো: উজ্জল কবির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাস্টার্স কাপ ফুটবল (এমসিএফ) টুর্নামেন্টের আহবায়ক ও সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক আলী আফতাব তপন। টুর্নামেন্টে চারটি ফুটবল দল অংশ নিয়েছে।মাস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে রাঙ্গাপরী ডেভেলপার্স অ্যান্ড প্রপার্টিজ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার

১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার