ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ , ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ন্যানো ইউরিয়া বিষয়ক কারিগরি উপ-কমিটির আহ্বায়ক প্রকৌশলী আহসান হাবীব সুদর্শন ভাঙলেন গেইলের রেকর্ড, অনন্য মাইলফলকে কোহলি সংসদ ও রাজপথের আন্দোলন একাকার হলে ‘বালুর বাধ’ দিয়ে থামানো যাবে না: জাামায়াত আমির আজীবন সম্মাননায় আলমগীর, সেরা অভিনেতা নিশো ও অভিনেত্রী তমা 'উফ! দুধের মতো শরীর', তামান্নার প্রশংসা করে ট্রোলড অন্নু কাপুর মিষ্টি পেঁপে কেনার আগে জেনে নিন কৌশল জ্যাকির ‘সিচুয়েশনশিপ’ মন্তব্য নিয়ে বিতর্ক, পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামলেন স্ত্রী রকুল প্রীত পাম্পে জ্বালানি নিতে ঢুকতেই ভাঙা হলো এমপির গাড়ি তানোরে পল্লী বিদ্যুতের জরিমানা বাণিজ্য অল্পতেই মেজাজ হারিয়ে ফেলেন দিল্লির আমলা-কন্যাকে ধর্ষণ ও খুনে অভিযুক্ত! ওভারটেক করতে গিয়ে ট্রাকের ধাক্কায় নিহত অটোরিকশা চালক নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ- ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী ​রাজশাহীতে উচ্ছেদের আশঙ্কায় ভূমিহীনদের পাশে রাসিক প্রশাসক গাইবান্ধায় অষ্টম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু, প্রেমের সম্পর্ক ঘিরে চাঞ্চল্য গাইবান্ধার প্রেমিক যুগলের বিষপান: প্রেমিকা মারা যাওয়ার পাঁচ দিন পর প্রেমিকের মৃত্যু বাংলাদেশে হাম পরিস্থিতি উচ্চ ঝুঁকিপূর্ণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা, জরুরি পদক্ষেপের আহ্বান রাজশাহীর বুলুনপুরে ড্রেন না থাকায় জলাবদ্ধতা: দ্রুত সমাধানের নির্দেশ রাসিক প্রশাসকের ভুল সংরক্ষণেই দ্রুত নষ্ট হচ্ছে ফল-সবজি, জানালেন বিশেষজ্ঞরা মেয়ের সঙ্গে তিন বছরের টানাপোড়েন, অভিজ্ঞতা জানালেন কাজল

তানোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ০৭:৩৯:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ০৭:৩৯:২৬ অপরাহ্ন
তানোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন তানোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
রাজশাহীর তানোরে উপজেলা  প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলা সদরের ডাকবাংলো মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত ফাইনালে বালক বিভাগে তানোর পৌরসভার চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় চান্দুড়িয়া ইউনিয়নের গাগরন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় চান্দুড়িয়া ইউনিয়নের কাঠালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয় মুন্ডুমালা পৌরসভার টেটনা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উপজেলার দুই পৌরসভা ও সাত ইউনিয়নের ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালকে ঘিরে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা উপভোগ করতে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

ফাইনাল খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান ফাইনাল খেলার সভাপতিত্ব করেন এবং পুরস্কার বিতরণ করেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী। এর আগে ২২ এপ্রিল সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন ইউএনও নাঈমা খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমানের। তবে ঢাকায় জরুরি কাজে ব্যস্ত থাকায় তিনি উপস্থিত হতে পারেননি। তাঁর পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলমগীর হোসেন,সেক্রেটারী ডিএম আক্কাস,পাঁচন্দর ইউপি আমির মাওলানা জুয়েল রানা,মাহাবুব চৌধুরী,এছাড়া তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা, সহকারী শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ বার্নাবাস হাসদাক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যরা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং দলগত মনোভাব গড়ে তুলতেই এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তানোরে পল্লী বিদ্যুতের জরিমানা বাণিজ্য

তানোরে পল্লী বিদ্যুতের জরিমানা বাণিজ্য