ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ , ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২৫ রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কর্মশালা সমাপ্ত পুঠিয়ার একটি কলেজে এক শ্রেণিতে ১৫ জনের বিপরীতে উপস্থিত একজন ঢাকায় শুরু হচ্ছে ১৭তম সিআইএসএম ওয়ার্ল্ড মিলিটারি গলফ চ্যাম্পিয়নশিপ ভারতে পাকিস্তানি ধারাবাহিক নিষিদ্ধের দাবি, মোদিকে চিঠি চলচ্চিত্রকর্মীদের মোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬, উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা আইওয়ায় পাঁচ টন সিসাযুক্ত বিস্ফোরক ধ্বংস করল মার্কিন সেনাবাহিনী নতুন করোনা ভ্যারিয়েন্ট পিজে.২.১ ছড়িয়েছে ১৮ দেশে, বাড়ছে নজরদারি যুক্তরাষ্ট্রের ১৮ বছরের কম বয়সী শিশুদের ২টি করে স্পেসএক্স শেয়ার দেবেন ইলন মাস্ক তারাগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ যুবক গ্রেপ্তার পুঠিয়ার বিড়ালদহ কলেজে শিক্ষার্থীর উপস্থিতি মাত্র একজন, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী রাণীনগরে বিএনপির পার্টি অফিসে আগুনের ঘটনায় ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেফতার রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি রুপার গহনাসহ টাকা চুরি রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন লালপুরে হাইব্রিড ফুলকপি ‘ফুজিকো’ চাষে মাঠ দিবস অনুষ্ঠিত সিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তবাসীর জীবনমান উন্নয়ন ও কল্যাণে মানবিক কাজ করছে বিজিবি -সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান ফুলবাড়ীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

তানোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ০৭:৩৯:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ০৭:৩৯:২৬ অপরাহ্ন
তানোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন তানোরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
রাজশাহীর তানোরে উপজেলা  প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ২০২৬-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলা সদরের ডাকবাংলো মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত ফাইনালে বালক বিভাগে তানোর পৌরসভার চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় চান্দুড়িয়া ইউনিয়নের গাগরন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় চান্দুড়িয়া ইউনিয়নের কাঠালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রানার্সআপ হয় মুন্ডুমালা পৌরসভার টেটনা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উপজেলার দুই পৌরসভা ও সাত ইউনিয়নের ১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালকে ঘিরে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলা উপভোগ করতে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

ফাইনাল খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের প্রশাসক নাঈমা খান ফাইনাল খেলার সভাপতিত্ব করেন এবং পুরস্কার বিতরণ করেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী। এর আগে ২২ এপ্রিল সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন ইউএনও নাঈমা খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমানের। তবে ঢাকায় জরুরি কাজে ব্যস্ত থাকায় তিনি উপস্থিত হতে পারেননি। তাঁর পক্ষে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলমগীর হোসেন,সেক্রেটারী ডিএম আক্কাস,পাঁচন্দর ইউপি আমির মাওলানা জুয়েল রানা,মাহাবুব চৌধুরী,এছাড়া তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, বীর মুক্তিযোদ্ধা, সহকারী শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ সময় তানোর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ বার্নাবাস হাসদাক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যরা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং দলগত মনোভাব গড়ে তুলতেই এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কর্মশালা সমাপ্ত

রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কর্মশালা সমাপ্ত