ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

গার্ডিয়ানের বীমা সেবার ওপর আস্থা রাখলো ঢাকাস্থ ফরাসি দূতাবাস দূতাবাসের কর্মীদের বীমা সেবা প্রদান করেব গার্ডিয়ান

  • আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০৮:১৮:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০৮:১৮:২৬ অপরাহ্ন
গার্ডিয়ানের বীমা সেবার ওপর আস্থা রাখলো ঢাকাস্থ ফরাসি দূতাবাস দূতাবাসের কর্মীদের বীমা সেবা প্রদান করেব গার্ডিয়ান গার্ডিয়ানের বীমা সেবার ওপর আস্থা রাখলো ঢাকাস্থ ফরাসি দূতাবাস দূতাবাসের কর্মীদের বীমা সেবা প্রদান করেব গার্ডিয়ান
সম্প্রতি কর্মীদের বীমা সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশে অবস্থিত ফ্রান্স দূতাবাসের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এই চুক্তির আওতায়, ফরাসি দূতাবাসের সকল কর্মী এবং তাদের পরিবারের সদস্যরা গার্ডিয়ান থেকে জীবন বীমা কভারেজ এবং চিকিৎসা সুবিধা গ্রহণ করতে পারবেন।

উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়। গার্ডিয়ানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম, এফসিএ এবং ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গার্ডিয়ানের পক্ষ থেকে এর এএমডি ও হেড অব রিটেইল বিজনেস মাহমুদুর রহমান খান; এসইভিপি ও চীফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. সজীব হোসেন, এফসিএ; সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এইচআর হেড ফারজানা কাদের; সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স গাজী রাফি আহমেদ শামস; এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স ইফতেখার আহমেদ উপস্থিত ছিলেন। ফরাসি দূতাবাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এর কনসাল ও চ্যান্সেরির প্রধান ফ্রেডেরিক লেকোর্ট; এবং ফরাসি দূতাবাসের অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার কাজী আবদুল্লাহ আল মুক্তাদির।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গার্ডিয়ানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম, এফসিএ, বীমা সেবার পরিধি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “যেকোনো সঙ্কটের সময়ে বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কর্মীদের কল্যাণের বিষয়টি বিবেচনায় নিয়ে অনেক প্রতিষ্ঠান এখন তাদের কর্মীদের জন্য বীমা সেবাকে অগ্রাধিকার দিচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকাস্থ ফরাসি দূতাবাস আমাদের সাথে এই চুক্তি স্বাক্ষর করেছে। সেবার পরিধি সম্প্রসারণ এবং সকলের জন্য এটি আরও সহজলভ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা।”

গার্ডিয়ানের মতো দেশি বীমা কোম্পানির সাথে ফরাসি দূতাবাসের এই অংশীদারিত্বের সিদ্ধান্ত বাংলাদেশের বীমা খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই চুক্তি স্থানীয় প্রতিষ্ঠানের দক্ষতার ওপর আস্থার প্রতিফলন। আগামী দিনেও এরকম অর্থবহ অংশীদারিত্বের সম্ভাবনা তৈরি হবে বলে আশাবাদী এই খাতের সংশ্লিষ্টরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক