ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

চাঁপাইনবাবগঞ্জে সব ধরনের বাস চলাচল বন্ধ

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ০২:৩৪:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ০২:৩৪:১৫ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে সব ধরনের বাস চলাচল বন্ধ ছবি: সংগৃহীত
সড়কে চাঁদা আদায়কে কেন্দ্র করে দুটি শ্রমিক সংগঠনের বিরোধের জেরে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লাসহ আন্তঃজেলা ও আন্তঃউপজেলা রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। একটি শ্রমিক সংগঠনের সদস্যরা আকস্মিক কর্মবিরতি শুরু করায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এই ধর্মঘটের কারণে চাঁপাইনবাবগঞ্জের সাথে অন্যান্য গন্তব্যের বাস যোগাযোগ বন্ধ হয়ে যায়।
 
পরিবহন শ্রমিকরা জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের বিরোধের জের ধরে বাস চলাচল বন্ধ হয়েছে। শ্রমিকদের অভিযোগ, দুটি সংগঠনই চাঁপাইনবাবগঞ্জ থেকে চলাচল করা বাস থেকে চাঁদা আদায় করছে। এ নিয়ে সংগঠন দুটির মধ্যে দীর্ঘদিন ধরে তীব্র বিরোধ চলে আসছে।
 
এ বিষয়ে ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার বলেন, ‘দীর্ঘদিন ধরে দুটি সংগঠন একীভূত হয়ে শ্রমিকদের কল্যাণে নির্ধারিত হারে চাঁদা আদায় করছিল। কিন্তু হঠাৎ করেই মোটর শ্রমিক ইউনিয়নের নামে চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিপুরে আলাদাভাবে চাঁদা আদায় শুরু করে একটি পক্ষ। এর প্রতিবাদে শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে।’
 
সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে জানিয়ে তিনি আরও বলেন, ‘টার্মিনালের বাইরে সড়কে চাঁদা আদায়ের এখতিয়ার অন্য কোনো সংগঠনের নেই।’
 
এদিকে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রউফ জুলমত বলেন, ‘আমরা নিয়ম মেনেই শুধু বাস থেকে চাঁদা আদায় করছি। ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন তাদের নির্দিষ্ট যানবাহনের পাশাপাশি বাস থেকেও চাঁদা নিচ্ছে। অথচ বাস থেকে চাঁদা নেয়ার কোনো অনুমতি ওই সংগঠনের নেই।’
 
সার্বিক বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ বলেন, ‘দুই সংগঠনের বিরোধ মেটাতে পুলিশ উভয়পক্ষকে নিয়ে বৈঠকে বসেছিল। কিন্তু দুই পক্ষের অনড় অবস্থানের কারণে সমঝোতা করা সম্ভব হয়নি। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’
 
শ্রমিক সংগঠনের উভয় পক্ষকেই সতর্ক করে তিনি আরও বলেন, ‘সড়কে কোনো ধরনের চাঁদাবাজি করা যাবে না বলে তাদের পরিষ্কারভাবে জানিয়ে দেয়া হয়েছে।’

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত