ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারী ও শিশু নির্যাতন, মাদক ও অপরাধ প্রতিরোধে বোয়ালিয়ায় সচেতনতামূলক বিট মিটিং ও উঠান বৈঠক রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী গ্রিসে উষ্ণতা ছড়াচ্ছেন মারিয়া মীম পুরো লেবানন জ্বালিয়ে-পুড়িয়ে দিতে হবে: ইসরাইলের মন্ত্রী টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু পরনিন্দা ও অপবাদের ভয়াবহ পরিণতি টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ পুরুষদের ম্যাচে প্রথম ‘অল-আমেরিকান’ মহিলা রেফারি দল সিংড়ায় জিয়া পরিষদের উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রাণীশংকৈলে ৩ দিনব্যাপী ১০ম স্কাউট ক্যাম্পুরী ও দ্বাদশ স্কাউট সমাবেশ অনুষ্ঠিত একসাথে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী হাজির তিস্তা ব্যারেজ পরিদর্শনে ডায়েট করে ওজন কমাতে গিয়ে দুর্বল হয়ে পড়ছেন না তো! রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বিয়েতে ‘কবুল’ বলা কি আবশ্যক রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে সিআইডির বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের গোপন সেল ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ

৩০ বছর পর ‘নো কিসিং পলিসি’তে ইতি কাজলের

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ০২:২৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ০২:২৭:২৭ অপরাহ্ন
৩০ বছর পর ‘নো কিসিং পলিসি’তে ইতি কাজলের ছবি: সংগৃহীত
বলিউডের ‘সুপারহিট কুইন’ কাজল পর্দায় আসা মানেই আজও দর্শক মনে টানটান উত্তেজনা। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ থেকে ‘কুছ কুছ হোতা হ্যায়’—দীর্ঘ ক্যারিয়ারে একের পর এক ব্লকবাস্টার উপহার দিয়েছেন তিনি। তবে ২০২৩ সালে ওটিটি প্ল্যাটফর্মে ‘দ্য ট্রায়াল’ সিরিজের মাধ্যমে আত্মপ্রকাশ করে সবাইকে চমকে দিয়েছিলেন অভিনেত্রী।

শুধু ওটিটিতে পা রাখাই নয়, এই সিরিজে দীর্ঘ বছরের এক কঠোর নীতি ভেঙেছিলেন তিনি। কেরিয়ারে প্রথমবারের মতো অনস্ক্রিন চুম্বন দৃশ্যে অভিনয় করেন কাজল, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চা হয়েছিল। সম্প্রতি এক পডকাস্টে সেই ‘নো কিসিং পলিসি’ ভাঙার নেপথ্য কারণ খোলসা করলেন অভিনেত্রী।

সিরিজটিতে যিশু সেনগুপ্তের সঙ্গে সেই আলোচিত দৃশ্যটি নিয়ে কাজল জানান, এটি কোনো সস্তা প্রচারের জন্য ছিল না, বরং চিত্রনাট্যের প্রয়োজনে নেওয়া একটি নিছকই পেশাগত সিদ্ধান্ত ছিল। কাজলের কথায়, “চরিত্রের দাবিতেই এটা করা। সিরিজে নয়নিকা সেনগুপ্তর লড়াই, তার বিশ্বাস এবং অবিশ্বাসের জায়গাটা ফুটিয়ে তুলতে এই দৃশ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এটি বাদ দিলে চরিত্রের একটি অবিচ্ছেদ্য অংশ অপূর্ণ থেকে যেত।”

অভিনেত্রী আরও স্বীকার করেন যে, শুটিংয়ের আগে তিনি বেশ অস্বস্তিতে ছিলেন এবং ভাবছিলেন আদেও এটি করতে পারবেন কি না। তবে পেশাদারিত্বের খাতিরে সেই জড়তা কাটিয়ে ওঠেন তিনি।

কাজলের ‘দ্য ট্রায়াল’ মূলত প্রেম, আইন এবং প্রতারণার গল্প নিয়ে তৈরি একটি কোর্টরুম ড্রামা। এখানে তিনি নয়নিকা সেনগুপ্তর চরিত্রে অভিনয় করেছেন, যিনি স্বামীর বিতর্কের কারণে দীর্ঘ সময় পর আইনি পেশায় ফিরে আসেন। সিরিজে তাঁর স্বামীর ভূমিকায় অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত। উল্লেখ্য, এই সিরিজের দ্বিতীয় সিজনটি ২০২৫ সালে জিও হটস্টারে মুক্তি পেয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী

রাজশাহী নার্সিং কলেজ হোস্টেলে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৩ শিক্ষার্থী