ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ , ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে সব ধরনের বাস চলাচল বন্ধ ৩০ বছর পর ‘নো কিসিং পলিসি’তে ইতি কাজলের রাজশাহীতে সামাজিক ও পরিবেশ ন্যায়বিচার নিশ্চিতের দাবীতে মানববন্ধন দিনাজপুরে বিপুল পরিমান যৌন উত্তেজক সিরাপ উদ্ধার জুমার দিনে দোয়া কবুলের বিশেষ সময়গুলো বাবা হওয়ার পথে বাধা হতে পারে মানসিক চাপ! বিশ্বজুড়ে মুক্তি পেল মাইকেল জ্যাকসনের বায়োপিক পিএসএলে যাচ্ছেন না মোস্তাফিজ-নাহিদ, কারণ জানাল বিসিবি রানা প্লাজা ধসের ১৩ বছরেও মেলেনি বিচার ও ক্ষতিপূরণ রোজ ৭টি অভ্যাসই যথেষ্ট, শরীরের বিপাকীয় স্বাস্থ্য উন্নত করতে পারে বুকে ব্যথা ও অস্বস্তি! নেপথ্যে কি গ্যাস-অম্বল না কি হার্টের রোগ? যুদ্ধবিরতির মাঝেই তেহরানে ক্ষেপণাস্ত্রের শক্তিপ্রদর্শন ইরানের! দেশকে অস্থিতিশীল করতে চাইলে কাউকেই ছাড় দেওয়া হবেনা: অর্থমন্ত্রী কলেজ শিক্ষিকাকে পেটানোর ঘটনায় বিএনপি নেতাকে বহিষ্কার ইরানের বদলে বিশ্বকাপে খেলার প্রস্তাব ‘লজ্জাজনক’ ও ‘অপমানজনক’: ইতালি ইরান যুদ্ধে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্রভাণ্ডার: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন লেবানন-ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল! ঘোষণা করলেন ট্রাম্প কৃত্রিম পা সংযোজন ও মুখে প্লাস্টিক সার্জারির প্রয়োজন মোজতবা খামেনির জয়পুরহাটে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেফতার ‘সিরামিক অ্যান্ড মেটালার্জি শিল্পে দক্ষ প্রকৌশলী তৈরি করে চলেছে রুয়েট’

রাজশাহীতে সামাজিক ও পরিবেশ ন্যায়বিচার নিশ্চিতের দাবীতে মানববন্ধন

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ০২:১৭:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ০২:১৭:৪২ অপরাহ্ন
রাজশাহীতে সামাজিক ও পরিবেশ ন্যায়বিচার নিশ্চিতের দাবীতে মানববন্ধন রাজশাহীতে সামাজিক ও পরিবেশ ন্যায়বিচার নিশ্চিতের দাবীতে মানববন্ধন
নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও, রাজশাহী বাঁচাও, বাঁচাও বাংলাদেশ এই স্লোগানে রাজশাহীর পরিবেশ, প্রাণ-প্রকৃতি, সামাজিক ও পরিবেশ ন্যায়বিচার নিশ্চিতের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার জিরোপয়েন্টে নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, বাংলাদেশ এর উদ্যোগে জনস্বার্থে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।

মানববন্ধনে রাজশাহীর বিভিন্ন পরিবেশবাদী ও নাগরিক সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সচেতন নাগরিকবৃন্দ অংশগ্রহন করেন। নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন এর সভাপতি আ্যাড. এনামুল হক এর সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আ্যাড. হোসেন আলী পিয়ারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব এর সভাপতি ডা. ওয়াসিম হোসেন, হেরিটেজ রাজশাহী ও সবুজ সংহতি রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকী, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং আ্যন্ড টেকনোলজির শিক্ষক প্রকৌশলী ড. জাকির খান, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সহ-সভাপতি ড. মোহাম্মদ কামরুজ্জামান, সাবেক কাউন্সিলর বেলাল আহমেদ, দিগন্ত প্রসারি ক্লাবের সাধারণ সম্পাদক মো. নূরুল হক, বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি ও নদী পরিবেশ বাঁচাও আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সেভ দি ন্যাচার এন্ড লাইফের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, মাওলানা ভাসানী স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক ওয়ালিদুল ইসলাম, সোস্যাল পোগ্রেসন এন্ড ইনভাইরোনমেন্ট রিট্রাভাল সেন্টারের নির্বাহী পরিচালক কামরান হাফিজ, এডাব রাজশাহীর সাধারণ সম্পাদক, মো. আবুল বাশার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সদস্য সচিব শামসুল আবেদীন ডন, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের মহিলা বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা শিল্পী, যুব মহিলা বিষয়ক সম্পাদক ঈশিতা ইয়াসমিন, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা খাতুন, গ্রীন কোয়ালিশন রাজশাহীর নির্বাহী সদস্য পলি রানী প্রামাণিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনকর্মী ওয়ালিউর রহমান বাবু, ওয়াটার ক্রাইসিস পার্লামেন্ট এর সভাপতি, জুলফিকার আলী হায়দারসহ প্রমূখ।

মানববন্ধনে বক্তারা রাজশাহীর নানাবিধ সমস্যা বিশেষত পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড, গাছ হত্যা, পুকুর ভরাট, কৃষিজমিতে পুকুর খনন, নগরীর তরল ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, শব্দ দূষণ, বায়ু দূষণ, নদী-দখল-দূষণ, চিকিৎসা সমস্যা, পানি সংকট, সড়কে বিশৃঙ্খলা, জ্বালানী তেল ও বিদ্যুতের অপর্যাপ্ততাসহ নানাবিধ সমস্যা উল্লেখ করেন এবং অবিলম্বে সমস্যাসমূহ সমাধানে এবং সকল প্রাণের জন্য বাসযোগ্য নগর গড়তে সরকার. স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের দৃষ্ঠি আকর্ষণ করেন।

মানববন্ধন কর্মসূচী থেকে রাজশাহীর পরিবেশ, প্রাণ-প্রকৃতি, সামাজিক ও পরিবেশ ন্যায়বিচার নিশ্চিতে এবং টেকসই রাজশাহী গড়তে ২০ দফা দাবি উত্থাপন করা হয়। দাবীসমূহ হলো- রাজশাহীতে আর কোন গাছ কাটা যাবে না। উন্নয়নের নামে গাছ হত্যা বন্ধ করতে হবে। পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড অবিলম্বে বন্ধ করে পরিবেশবান্ধব উন্নয়ন করতে হবে। নগরীর অবশিষ্ট গাছগুলোর সুরক্ষা নিশ্চিত করতে হবে। বিভিন্ন সময়ে পরিবেশ বিধ্বংসী কর্মকান্ডের সাথে সম্পৃক্ত সকলকে আইনের আওতায় আনতে হবে; শব্দ দূষণ বন্ধ করতে হবে। নিষিদ্ধঘোষিত হাইড্রোলিক হর্ণের ব্যবহার, উৎপাদন, বিপণন, বাজারজাতকরণ বন্ধ কর; উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাজশাহীতে পুকুর ভরাট থেমে নেই। নগরীতে আর কোন পুকুর ভরাট করা যাবে না। ইতোমধ্যে ভরাটকৃত পুকুরসমূহ অবিলম্বে পুনরুদ্ধার করতে হবে। সেইসাথে এই অঞ্চলের জলাধারগুলোর সুরক্ষা নিশ্চিত করতে হবে; কৃষিজমির সুরক্ষা নিশ্চিত কর। কৃষিজমিতে পুকুর খনন অবিলম্বে বন্ধ করতে হবে। ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা আইন ২০২৬ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। কৃষিজমিতে পুকুর খননের সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে; নগরবাসীর সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। রাজশাহীর বিশেষায়িত ২০০ শয্যার শিশু হাসপাতাল অবিলম্বে চালু করতে হবে; নগরীর বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে হবে। স্থাপনা নির্মানে নির্মাণ কোড বাস্তবায়ন করতে হবে; প্লাস্টিক দূষণ বন্ধ করতে হবে। একবার ব্যবহার্য প্লাস্টিকের ব্যবহার, উৎপাদন, বিপণন, বাজারজাতকরণ বন্ধ করতে হবে; অবিলম্বে নদী দখল-দূষণ বন্ধ করতে হবে। পদ্মাপাড় দখল-দূষণমুক্ত করতে হবে; রাস্তা দখল করে অবৈধ পার্কিং বন্ধ করতে হবে। রাস্তা দখল করে অবৈধ গ্যারেজ বন্ধ করতে হবে; সকল প্রাণের জন্য বাসযোগ্য নগর নিশ্চিত করতে হবে। নগরীতে পাখি, কুকুর সকলের অধিকার নিশ্চিত করতে হবে; বিষমুক্ত কৃষি, নিরাপদ ও বিষমুক্ত খাদ্য নিশ্চিত করতে হবে। অতি বিপজ্জনক ও নিষিদ্ধঘোষিত কীটনাশকের ব্যবহার আমদানী, বিপণন, বাজারজাতকরণ বন্ধ করতে হবে; পানির অধিকার নিশ্চিত করতে হবে। বরেন্দ্র অঞ্চলের জন্য পৃথক পানিব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে; নগরীর তরল ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা অবিলম্বে নিশ্চিত করতে হবে। নগরীর তরল বর্জ্য পরিশোধন করে তারপর অবমুক্ত করতে হবে। শিল্প, কলকারখানায় বাধ্যতামূলক এসটিপি নিশ্চিত করতে হবে; চায়না দুয়ারি জালের ব্যবহার আমদানী, বিপণন, বাজারজাতকরণ বন্ধ করতে হবে। জলাভূমিতে বিষ, হ্যানিট্রাপ, বৈদ্যুতিক শক কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে; ফুটপাত দখলমুক্ত করতে হবে। নগরীর সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে হবে সড়কজুড়ে অবৈধপার্কিং বন্ধ করে পর্যাপ্ত বৈধ পার্কিং নিশ্চিত করতে হবে। নগরজুড়ে ডিজিটাল ট্রাফিক সিগন্যাল স্থাপন করতে হবে; অবৈধ রিক্সা, অটোরিক্সাসহ সকল অবৈধ যানবাহন ডাম্পিং ইয়ার্ডে নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। রিক্সা, অটোরিক্সা চালকদের বৈধ আইডি কার্ড, লাইসেন্স, নির্দিষ্ঠ পোশাক নিশ্চিত করতে হবে; পদ্মা, ব্রহ্মপুত্র, বড়াল, শিবসহ পদ্মা থেকে উৎসারিত বারনই, বারাহী, নবগঙ্গা, স্বরমঙ্গলা, দয়া নদী দখল-দূষণ বন্ধ করে অবিলম্বে পুনঃখনন করতে হবে; খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের জন্য পৃথক “খরা তহবিল” গঠন করতে হবে এবং খরাপিড়ীতদের জন্য “খরা ভাতা” চালু করতে হবে; নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করতে হবে। নদীগুলোকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে ক্যাপিটাল ড্রেজিং করে নদীর নাব্যতা ফিরিয়ে দিতে হবে; বরেন্দ্র অঞ্চলসহ দেশব্যাপী কৃষিসেচ সুবিধা ও পানির অধিকার নিশ্চিতে নদী-নালা-খাল-বিল, জলাধার খনন ও পুনঃখনন অত্যন্ত সুপরিকল্পিতভাবে করতে হবে এবং পানির আধার নিশ্চিত করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাজশাহীতে সামাজিক ও পরিবেশ ন্যায়বিচার নিশ্চিতের দাবীতে মানববন্ধন

রাজশাহীতে সামাজিক ও পরিবেশ ন্যায়বিচার নিশ্চিতের দাবীতে মানববন্ধন