ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও এসকাফ সিরাপ-গ্রেফতার ৩ এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার ‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ মুদি দোকানির প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাতক্ষীরা ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঝিনাইদহে বাবা-ছেলের একসঙ্গে ইয়াবা সেবন রাস্তা থেকে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে আখক্ষেতে ধর্ষণচেষ্টার অভিযোগে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্ত্রীকে হাত-পা বেঁধে, চুল কেটে রাতভর নির্যাতন মাদকসেবীর তিন বছর ধরে বিদেশে স্বামী, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী সাতক্ষীরায় ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন প্রবাসীর জমানো টাকা নিয়ে উধাও স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে ৫ বছরের শিশু

পিএসএলে যাচ্ছেন না মোস্তাফিজ-নাহিদ, কারণ জানাল বিসিবি

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ০১:৫০:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ০১:৫০:১৪ অপরাহ্ন
পিএসএলে যাচ্ছেন না মোস্তাফিজ-নাহিদ, কারণ জানাল বিসিবি ছবি: সংগৃহীত
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির দলে নেই পেসার মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। ফলে ওয়ানডে সিরিজের পর পাকিস্তান সুপার লিগের বাকি অংশ খেলতে যাওয়ার সম্ভাবনা ছিল এই দুজনের। কিন্তু এবার আর তা হচ্ছে না। পিএসএলের বাকি অংশ খেলতে যাওয়ার অনাপত্তিপত্র পাচ্ছেন না মোস্তাফিজ-নাহিদ।

গতকাল রাতে এক বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে এবার আর ফেরা হচ্ছে না মোস্তাফিজ ও নাহিদের। পিএসএলের বাকি অংশের জন্য তাঁদের অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হবে না বলে জানিয়েছে ক্রিকেট বোর্ড।

এই দুই পেসারকে কী কারণে পিএসএলে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না তার ব্যাখ্যাও দিয়েছে বিসিবি। দুজনকে ভিন্ন দুই কারণে অনাপত্তিপত্র দেওয়া হয়নি।

নিউজিল্যান্ডের বিপক্ষে হাঁটুতে অস্বস্তি বোধ করায় প্রথম দুই ওয়ানডেতে খেলেননি মোস্তাফিজ। গতকাল চট্টগ্রামে তৃতীয় ওয়ানডেতে মোস্তাফিজের দুর্দান্ত পারফরম্যান্সের পর বিসিবি তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে। বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে বিসিবির মেডিক্যাল বিভাগের তত্ত্বাবধানে একটি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবেন মোস্তাফিজ। সেই সঙ্গে তার একটি স্ক্যানও করানো হবে।

এদিকে নাহিদ রানার কারণটা অবশ্য তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ আছে বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ সেরা এই পেসার আপাতত তাই টেস্টের প্রস্তুতির জন্য দেশেই থাকছেন।

এবারের পিএসএলে পেশোয়ার জালমির হয়ে ৪ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন নাহিদ। লাহোর কালান্দার্সের হয়ে ৫ ম্যাচ খেলে মোস্তাফিজ পেয়েছেন ৬ উইকেট।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান

রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান