ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

কৃত্রিম পা সংযোজন ও মুখে প্লাস্টিক সার্জারির প্রয়োজন মোজতবা খামেনির

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ০১:০৯:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ০১:০৯:৫০ অপরাহ্ন
কৃত্রিম পা সংযোজন ও মুখে প্লাস্টিক সার্জারির প্রয়োজন মোজতবা খামেনির ছবি: সংগৃহীত
বোমা হামলা থেকে বেঁচে ফেরার পর ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এবং তাকে একটি কৃত্রিম পা সংযোজন ও মুখের প্লাস্টিক সার্জারির জন্য অপেক্ষা করতে হচ্ছে বলে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদন অনুসারে, মানসিকভাবে খামেনি এখনও যোগাযোগ বুঝতে এবং সিদ্ধান্ত নিতে সক্ষম। কিন্তু তার হাতে ইতোমধ্যে একটি অস্ত্রোপচার হয়েছে এবং মুখমণ্ডল গুরুতরভাবে পুড়ে যাওয়ায় তাকে আরও অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হবে।
 
বিষয়টি সম্পর্কে অবগত চারজন কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে খামেনির শারীরিক অবস্থার বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের দাবি, যুদ্ধ অবসানের আলোচনা চলাকালে ইরানি জেনারেলদের সঙ্গে দেশটির সর্বোচ্চ নেতার খুব কমই যোগাযোগ হয়েছে।
 
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনটি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের মার্চ মাসের মূল্যায়নকে সমর্থন করে, যেখানে তিনি মার্কিন-ইসরাইলি হামলায় খামেনির গুরুতর আহত হওয়ার কথা বলেছিলেন।
 
মার্কিন-ইসরাইলি হামলায় তার পিতা ও স্ত্রীর মৃত্যুর পর, সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কনিষ্ঠ পুত্র মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন। 
 
তবে আন্তর্জাতিক সম্পর্ক-বিষয়ক ‘থিংক ট্যাংক’ চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের পরিচালক সানাম ভাকিল নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ‘মোজতবার এখনো সম্পূর্ণ কর্তৃত্ব বা নিয়ন্ত্রণ নেই।’
 
সানাম ভাকিলের ভাষ্য, সম্ভবত তার (মোজতবা খামেনি) প্রতি এক ধরনের সম্মান রয়েছে। তিনি অনুমোদন দেন অথবা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশ থাকেন। কিন্তু এখন তার সামনে সম্পন্ন হয়ে যাওয়া বিষয়গুলো তুলে ধরা হয়। 

দ্য নিউইয়র্ক টাইমসের তথ্যানুসারে, সব চিঠিপত্র আদান-প্রদান সর্বোচ্চ নেতার ঠিকানায় হাতে হাতে সিলমোহর করা চিঠি হস্তান্তরের মাধ্যমে শুরু হয় এবং একই পদ্ধতিতে তা ফেরত পাঠানো হয়।
 
সিদ্ধান্ত গ্রহণে খামেনির ভূমিকা রয়েছে বলেই জানিয়ে আসছেন ইরানি কর্মকর্তারা। সূত্র: দ্য হিল, নিউইয়র্ক টাইমস

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড