ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

‘সিরামিক অ্যান্ড মেটালার্জি শিল্পে দক্ষ প্রকৌশলী তৈরি করে চলেছে রুয়েট’

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ১২:৩৯:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ১২:৩৯:২৫ অপরাহ্ন
‘সিরামিক অ্যান্ড মেটালার্জি শিল্পে দক্ষ প্রকৌশলী তৈরি করে চলেছে রুয়েট’ ‘সিরামিক অ্যান্ড মেটালার্জি শিল্পে দক্ষ প্রকৌশলী তৈরি করে চলেছে রুয়েট’
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সিরামিক অ্যান্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং (সিএমই) বিভাগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিভাগের সামনে শিক্ষা ও শিক্ষার্থী সহ সংশ্লিষ্টদের নিয়ে কেক কেটে দিবসটির উদ্বোধন করেন সিএমই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. বদিউল ইসলাম। 

এ সময় উপস্থিত ছিলেন সিএমই বিভাগের অধ্যাপক ও ছাত্রকল্যাণ দফতরের উপ-পরিচালক অধ্যাপক ড. মো: আব্দুল্লাহ আল মাহমুদ, সহকারী অধ্যাপক মিন্টু আলী, সহকারী অধ্যাপক মো: জাহিদুল হক সহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী সহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি বিভাগের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

‎সিএমই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. বদিউল ইসলাম বলেন, একসময় সিরামিক অ্যান্ড মেটালার্জি শিল্পে দক্ষ প্রকৌশলী সংকটের কারণে দেশের শিল্পকারখানাগুলো কাঙ্ক্ষিত উন্নতি করতে পারছিল না। আমাদের বিভাগ প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর দক্ষ প্রকৌশলী তৈরি হচ্ছে, যারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

‎তিনি আরও বলেন, এ পর্যায়ে পৌঁছাতে আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে। এ যাত্রায় বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাইসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও কোম্পানি নানাভাবে সহযোগিতা করেছেন। তাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

‎বর্তমানে ৩ জন অধ্যাপকসহ মোট ১৯ জন শিক্ষক, অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ১০টি ল্যাবরেটরি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শীতাতপনিয়ন্ত্রিত ক্লাসরুম নিয়ে বিভাগটি এগিয়ে চলেছে। ‎প্রতিষ্ঠার ১৬ বছরে বিভাগটি তৈরি করেছে শত-শত প্রকৌশলী। যারা দেশের গণ্ডি ছাড়িয়ে বৈশ্বিক পরিমণ্ডলে অবদান রাখে চলেছে। শিক্ষার্থীরা কৃতিত্বের সঙ্গে অধ্যয়ন শেষ করে দেশের শিল্পখাত ও অর্থনীতিতে অবদান রাখছেন।

যুগের আধুনিকায়নের সঙ্গে সঙ্গে বাড়ছে সিরামিক শিল্পের চাহিদা। গৃহস্থালি তৈজসপত্র থেকে শুরু করে নির্মাণশিল্প, ইলেকট্রনিক্স, চিকিৎসাবিজ্ঞান, মহাকাশযান সব ক্ষেত্রেই বাড়ছে সিরামিক শিল্পের ব্যবহার। চাহিদা অনুযায়ী দক্ষ সিরামিক প্রকৌশলী তৈরির লক্ষ্যে ২০১০ সালের ২৩ এপ্রিল রুয়েটে প্রতিষ্ঠা করা হয় সিরামিক অ্যান্ড মেটালার্জিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগ।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২