ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিশা-জ্যাকলিনের বিকিনি পরা দৃশ্য ‘অশ্লীল’, নিতম্বের ক্লোজ শটেও আপত্তি জানিয়ে কাঁচি সেন্সর বোর্ডের রাণীশংকৈলে গাছের ডাল পড়ে কৃষকের মৃত্যু, মুহূর্তেই নিভে গেল একটি পরিবারের স্বপ্ন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বয়কট করলো ইরান, এলো নতুন ঘোষণা লালপুরে ইট ভাটা মালিকদের সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান গান দিয়ে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ রাণীনগরে যুবদলের প্রতিবাদ মিছিল পরমাণু কর্মসূচি পরিদর্শন করতে দিতে রাজি ইরান, হরমুজ খোলা থাকবে: দাবি ট্রাম্পের রাজশাহী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো.এরশাদ আলী (ঈশা)-কে আরসিসিআইর শুভেচ্ছা স্মারক প্রদান বগুড়ায় গৃহবধূর গোসলের গোপন ভিডিও ফাঁস সিংড়ায় ১৫২ টি নৃগোষ্ঠী পরিবারের মাঝে শিক্ষা উপবৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ কালীগঞ্জে পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে ছিনতাই সিংড়ায় আওয়ামীলীগের বিশৃঙ্খলা প্রতিরোধে যুবদলের শান্তি মিছিল ও সমাবেশ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, ঘটনা কী রাজশাহীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত জামালপুরে ৭ দিনেও খোঁজ মেলেনি দুই শিক্ষার্থীর ডিজিটাল নকলকে প্রতিহত করতে হবে: শিক্ষামন্ত্রী একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ কারুশ্রী জুয়েলার্স’-এ সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনাস্থল পরিদর্শনে রাসিক প্রশাসক পাবনায় জাম দেওয়ার লোভ দেখিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

মাত্র ৩০ বছর বয়সে মৃত্যু অভিনেত্রীর, কী হয়েছিল তাঁর?

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ১০:২২:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ১০:২২:৩৭ অপরাহ্ন
মাত্র ৩০ বছর বয়সে মৃত্যু অভিনেত্রীর, কী হয়েছিল তাঁর? মাত্র ৩০ বছর বয়সে মৃত্যু অভিনেত্রীর, কী হয়েছিল তাঁর?
বিনোদনজগতে ফের অঘটন। মাত্র ৩০ বছর বয়সে মৃত্যু হল অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহীর। জানা যাচ্ছে, মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

উত্তরপ্রদেশের বিনোদনজগতের পরিচিত অভিনেত্রী দিব্যাঙ্কা। উত্তরপ্রদেশেই তাঁর বাড়ি। অভিনেত্রীর মৃত্যুর পরে শোকের ছায়া ছড়িয়েছে বিনোদনজগতে। অভিনেতারা ইতিমধ্যেই শোকপ্রকাশ করেছেন। তবে দিব্যাঙ্কার পরিবার থেকে এখনও কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।

উত্তরপ্রদেশের বুলন্দশহরে জন্ম দিব্যাঙ্কার। যদিও বর্তমানে বাবা-মা ও ঠাকুরমার সঙ্গে গাজ়িয়াবাদে থাকতেন তিনি। চৌধরি চরণ সিংহ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করে সিকিমের বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন দিব্যাঙ্কা। অভিনেত্রীর এক ভাই এবং দুই বোন রয়েছেন।

আঞ্চলিক বিনোদনজগতে নিজের জায়গা তৈরি করেছিলেন দিব্যাঙ্কা। মাসুম শর্মার সঙ্গে একাধিক মিউজ়িক ভিডিয়োয় কাজ করেছেন তিনি। সমাজমাধ্যমেও জনপ্রিয় ছিলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে তাঁর অনুসরণকারীর সংখ্যা ১৩ লক্ষ।

টিকটক থেকে সফর শুরু করেছিলেন দিব্যাঙ্কা। সেখান থেকেই তিনি নজরে এসেছিলেন বিনোদনজগতের। টিকটকে তাঁর বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হত একসময়। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘‘শৈশব থেকেই অভিনয় ও নাচের প্রতি খুব আগ্রহ আমার। আমার ভিডিয়ো ভাইরাল হয়েছিল আমার অভিব্যক্তির জন্য।’’ ইনস্টাগ্রামেও নিয়মিত ভিডিয়ো পোস্ট করতেন দিব্যাঙ্কা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬

নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬