ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক জয়পুরহাটে ৯২.৫৪ গ্রাম হেরোইনসহ এক ব্যক্তি গ্রেপ্তার পুঠিয়ায় মহাসড়কে বিসিবির কাভার্ড ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ চুরির ঘটনায় আটক ৪ রাজশাহীতে মাদক কারবারী গ্রেফতার ৩, কারাদণ্ড ২ ​দুর্গাপুরে শিক্ষা-প্রতিষ্ঠানের মাঠ দখল করে ‘জামাই মেলা, বাণিজ্যের অভিযোগ পুঠিয়ায় ৫৬ পূজামণ্ডপে ৩৩ হাজার ৬০০ কেজি জিআর চালের ডিও বিতরণ চারঘাটে ছিনতাই হওয়া অটোভ্যানের মালামাল সহ গ্রেফতার ৩ রাজশাহীতে সামারি ট্রায়াল কোর্টের অভিযানে নকল অলিভ অয়েল জব্দ; ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবাসহ শিক্ষক দম্পতি গ্রেফতার অমিতাভ বচ্চনের থেকে পারিশ্রমিক ১ টাকা বেশি চাই! দাবি মেটার পরেই ছবির চুক্তিতে সই করেন নানা পটেকর? ‘হানিট্র্যাপে পড়ে’ নারীর কাছে বাবা, উদ্ধারে গিয়ে দিশেহারা ছেলে বিজিবির অভিযানে ৩৯ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ ৮ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ৬৪ বছরের বৃদ্ধ গ্রেপ্তার স্বামীর ‘বদলে যাওয়া’ সইতে না পেরে ‘চরম সিদ্ধান্ত’ নিলেন গৃহবধূ রাস্তায় শিক্ষককে পেটানো সেই স্কুলছাত্র নিয়ে ‘বড় পদক্ষেপ’ নিলেন বাবা নরসিংদীতে পৃথক সড়ক দুঘর্টনায় শিশুসহ ৩ জনের মৃত্যু প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় যে কাণ্ড ঘটালেন কালু মেসির দুই রেকর্ড ভাঙলেন এমবাপে-হালান্ড সীমান্তে আনা হলো ভারতীয় নারীর মরদেহ, শেষবার মাকে দেখলেন বাংলাদেশ থাকা মেয়ে ‘গভীর রাতে’ ধানক্ষেতে কীটনাশক স্প্রে, কৃষকের মাথায় হাত

গরমের দিনে পেট ঠান্ডা রাখবে ‘কোল্ড স্যুপ’! স্পেন, জাপানে খুব জনপ্রিয়

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ০৯:৫৭:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ০৯:৫৭:১৪ অপরাহ্ন
গরমের দিনে পেট ঠান্ডা রাখবে ‘কোল্ড স্যুপ’! স্পেন, জাপানে খুব জনপ্রিয় গরমের দিনে পেট ঠান্ডা রাখবে ‘কোল্ড স্যুপ’! স্পেন, জাপানে খুব জনপ্রিয়
গরমের দিনে সাধারণত গরম খাবার এড়িয়ে চলাই ভাল। কিন্তু পুষ্টির ঘাটতি মেটাতে স্যুপের কোনও বিকল্প নেই। তবে এই গরমে ধোঁয়া ওঠা গরম স্যুপ নয়, বরং পেট ঠান্ডা রাখতে খেতে পারেন ‘কোল্ড স্যুপ’। স্পেন, জাপানে এমন স্যুপ খুবই জনপ্রিয়। প্রচণ্ড গরমে স্বস্তি পেতে ঠান্ডা স্যুপের জুড়ি মেলা ভার।

‘কোল্ড স্যুপ’ হলেও তা খেতে সুস্বাদু। স্বাস্থ্যকরও বটে। অনেকেই ভাবতে পারেন, স্যুপ গরম গরম না খেলে ভাল লাগবে না। তবে এই স্যুপ এমন ভাবে রাঁধা হয়, যা ঠান্ডা খেতেই বেশি ভাল লাগবে। এমনকি ফ্রিজে রেখে বা বরফ মিশিয়ে খেলেও মন্দ লাগবে না।

জাপানি কায়দায় শসা-পনিরের কোল্ড স্যুপ

জাপানে এমন স্যুপকে বলা হয় ‘হিয়াজিরু’। শসা, টোফু বা পনির, ধনেপাতা দিয়ে তৈরি করা হয়। জাপানে এক প্রকার মিসো মশলাও দেওয়া হয় স্যুপে। তবে বাড়িতে বানালে হেঁশেলের সাধারণ মশলাই ব্যবহার করতে পারেন। প্রথমে শসা পাতলা টুকরো করে কেটে নিন, পনিরও ছোট ছোট টুকরো করে কাটতে হবে। শসা নুন মাখিয়ে কিছু ক্ষণ রেখে জল চিপে বার করে দিন। এ বার গাজর, বিন বা অন্য সব্জি ফুটিয়ে তার স্টক বানিয়ে নিন। মশলার জন্য ভাজা তিল, আদা ও রসুন কুচি মিশিয়ে পেস্ট করে নিন। সব্জির স্টকে শসার টুকরো, পনিরের টুকরো দিন। চাইলে বাকি সব্জি দিতে পারেন। এ বার ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে ধনেপাতা কুচি দিয়ে ফ্রিজে রেখে দিন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

টম্যাটোর গাসপাচো

পাকা টমেটো, শসা, ক্যাপসিকাম, পেঁয়াজ, অলিভ অয়েল ও সামান্য ভিনিগার নিতে হবে। সব সব্জি কাঁচা অবস্থায় ব্লেন্ড করতে হবে। এতে অলিভ অয়েল ও ভিনিগার মিশিয়ে নুন দিয়ে ফ্রিজে রাখুন। তার পর ঠান্ডা করে পরিবেশন করুন। এটি স্পেনের অত্যন্ত জনপ্রিয় একটি খাবার।

মিষ্টি আলুর স্যুপ

রাঙা আলু ছোট টুকরো করে কেটে সেদ্ধ করে নিন। এ বার আলুর সঙ্গে এক চামচ আদাকুচি ব্লেন্ড করে নিন। এতে নারকেলের দুধ মেশান। চাইলে ধনেপাতা কুচি ছড়াতে পারেন। এ বার ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।

আম ও নারকেলের থাই স্যুপ

গরমের দিনে খুবই উপাদেয় এই স্যুপ। আমের পাল্প ও নারকেলের দুধ একসঙ্গে মিশিয়ে তাতে লেমন গ্রাস দিয়ে ফুটিয়ে নিন। কড়াইতে তেল গরম করে তাতে আদা, রসুন কুচি, কাঁচা লঙ্কা হালকা ভেজে নিন। সেটি ওই মিশ্রণে মিশিয়ে উপর থেকে ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিন। এর পর ঘরের তাপমাত্রায় এনে ফ্রিজে ঠান্ডা হতে দিন। ঝাল-মিষ্টি স্বাদের এই স্যুপটি অরুচি কাটাবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪

রাজশাহীতে বিসিবির ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল সহ গ্রেপ্তার ৪