ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিয়ের কয়েক মাসেই দাম্পত্যে ভাঙনের গুঞ্জন! নেপথ্যে পরকীয়া বন্ধুর বাড়িতে ডেকে তরুণীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩ লালপুরে ট্রেনে কাটা পড়ে হকারের মৃত্যু সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা: বেআইনি সালিশের প্রতিবাদে দুই সংগঠনের গ্রেপ্তার ও বিচারের দাবি চট্টগ্রামে রিফাত হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪ চন্দ্রিমা থানায় তাড়ীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ‘ওঁর ব্যক্তিগত পরিসর সম্পর্কে কিছুই জানি না’, আপ্তসহায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, কী বললেন শ্রাবন্তী? ভাঙল বিমানের জানলা, মাঝ-আকাশে শূন্যে বেরিয়ে গেল যাত্রীর অর্ধেক শরীর! ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে যায় আহম্মদ আলীর, অতঃপর... পাবনার সাঁথিয়ায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টা আইনগত ব্যবস্থার পরিবর্তে বেআইনি আপস-মীমাংসা জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি দুই সংগঠনের রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রাজশাহীতে মিট প্রসেসিং সেন্টার স্থাপনের ঘোষণা প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর শহীদ জিয়া শিশু পার্ক আধুনিকায়নের লক্ষ্যে পরিদর্শনে করলেন, প্রতিমন্ত্রী টুকু পবায় নিম গাছের চারা রোপণ করলেন প্রতিমন্ত্রী টুকু নগরীতে ইয়াবাসহ ২ মাদক কারবারি ও বিভিন্ন মামলায় গ্রেফতার ২৩ এয়ারপোর্ট থানা বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার-২ ​রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের সাফারি পার্কে রূপান্তর করা হবে: প্রতিমন্ত্রী ক্ষমা না চাইলে তুষার ও সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে: পাবনা জেলা বিএনপি সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল ৫ বছরের শিশুর বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর

চট্টগ্রামে স্যান্ডেলের ভেতর লুকানো ৩২৫০ ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ০৭:৪২:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ০৭:৪২:৪৩ অপরাহ্ন
চট্টগ্রামে স্যান্ডেলের ভেতর লুকানো ৩২৫০ ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক চট্টগ্রামে স্যান্ডেলের ভেতর লুকানো ৩২৫০ ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে তিনজন পেশাদার মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম। এ সময় তাদের পরিহিত স্যান্ডেলের ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৩ হাজার ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট নিয়ে চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার (২২ এপ্রিল) দুপুর ১টা ৪০ মিনিটে র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল মোহরা কাজীর হাট বাজার এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে মনোয়ারা এন্টারপ্রাইজ নামীয় একটি মুদির দোকানের সামনে পাকা সড়কে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো: কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং এলাকার মোঃ জাহাঙ্গীর (২৮), চাকবইট্যা এলাকার মোঃ ইসমাইল (২৬) এবং মো. হোসেন (২৭)।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে জাহাঙ্গীর ও ইসমাইলের পায়ে থাকা দুই জোড়া স্যান্ডেলের ভেতর খাকি স্কচটেপে মোড়ানো ১২টি প্যাকেট থেকে মোট ৩,২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৯ লাখ ৭৫ হাজার টাকা।

র‍্যাব-৭ জানায়, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজাবাড়ী হাটে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী