ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সঙ্গে আপস নয় বাঘায় গ্রীণ হ্যাভেন স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, দিনভর উৎসব রাজধানীতে বৃষ্টিসহ বজ্রপাত শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য ১০০ শয্যার ছয়টি হাসপাতাল নির্মাণ করবে সরকার নিয়ামতপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত রাজশাহীতে বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন ১২ নভেম্বর, আহ্বায়ক কমিটি গঠন আগামী বছর থেকে রাজশাহীতে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক ​রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নগরীজুড়ে মাদক কারবারী সহ গ্রেফতার ১৭ গ্রাম পুলিশের জন্য বড় সুখবর, ৫ বছরের পরিবর্তে ৩ বছর পরপর মিলবে বাইসাইকেল টানা তিন মাস কালো তিল খেলে শরীরে কী পরিবর্তন হয়? চুল, ত্বক ও হরমোন নিয়ে জানুন চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশের ১৬ সদস্যের দল ঘোষণা, প্রথমবার ডাক পেলেন রবিন টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়, এক ম্যাচে ৩০০ রানের মাইলফলক স্পর্শ সিলেট টেস্ট ড্র, ১-০ ব্যবধানে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা গুলশানের ক্লাবে ‘ভুয়া ভুয়া’ স্লোগান, ক্ষুব্ধ হয়ে মাঝপথেই অনুষ্ঠান ছাড়লেন পরীমনি জেদ্দায় ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনী, আজ বাংলাদেশ-সৌদি আরবের চূড়ান্ত হজ চুক্তি যুদ্ধের উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র-ইরানের গোপন আলোচনা, সমঝোতায় পৌঁছানোর চেষ্টা ট্রাম্পের আটলান্টিকে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত অন্তত ৩৪

নিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ০৭:৩৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ০৭:৩৫:৩০ অপরাহ্ন
নিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু নিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু
সারা দেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ শুরু হয়েছে। পুষ্টি সপ্তাহের এবছরের  প্রতিপাদ্য 'পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা হলরুমে এক আলোচনা  সভার আয়োজন করা হয়। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এ সভার আয়োজন করে আলোচনা সভায় সভাপতিত্ব করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন।  এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা  ডা. ফয়সাল নাহিদ পবিত্র,  কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, ডা.শারমিন সুলতানা,  বিএমডিএর সহকারী প্রকৌশলী তারিক আজিজ, উপজেলা প্রকল্প বাস্ববায়ন কর্মকর্তা এনামুল হকসহ বিভিন্ন দপ্তর প্রধান, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

বক্তারা তাঁদের বক্তব্যে সুষম খাদ্য গ্রহণের গুরুত্ব তুলে ধরে পুষ্টি বৈষম্য নিরসনে সকলকে একযোগে কাজ করার জন্য উদ্বুদ্ধ করেন। 

তাঁরা বলেন, শিশু, কিশোর-কিশোরী ও গর্ভবতী মায়েদের  পুষ্টি নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সকলের অংশগ্রহণ অতীব জরুরি। 

বৃহস্পতিবার ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা

রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা